বিষ্ণু মন্দির, গোপালবেড়া, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, অলিন্দযুক্ত ও বাংলা আটচালা শৈলীর মন্দির। মন্দিরটি উত্তরমুখী। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। তাই মন্দির নির্মাণের সঠিক সময় বলা যাবে না। মন্দিরের সামনের দেওয়াল জুড়ে 'টেরাকোটা' অলংকরণ আছে। দক্ষিণ ও পূর্ব দিকের দেওয়ালেও কয়েকটি করে 'টেরাকোটা' ফলক লক্ষ্য করা যায়। এই মন্দিরটি অজয় বাবুর ( অজয় কোনার ) পোস্টে প্রথম দেখেছিলাম। তাঁকে ধন্যবাদ। মন্দিরের খিলানের উপরের টেরাকোটা ফলকগুলি একটু অন্য রকম। পিছনের দিকের দুটি কোনাচে দুটি মিথুন মূর্তি আছে। মন্দিরের কোনাচে মিথুন মূর্তি আমি আগে দেখিনি। মন্দিরের গর্ভগৃহে শ্রীশ্রী বিষ্ণু ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.১২.২০১৮
![]() |
| গোপালবেড়ার বিষ্ণু মন্দিরের একটি 'টেরাকোটা' কাজ |
![]() |
| বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( পশ্চিম দিক থেকে তোলা ) |
![]() |
| বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( সামনে থেকে তোলা ) |
![]() |
| মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
| বাঁ দিকের খিলানের উপরের কাজ |
![]() |
| মাঝের খিলানের উপরের কাজ |
![]() |
| ডান দিকের খিলানের উপরের কাজ |
![]() |
| বাঁ দিকের খিলানের উপরের বাঁ প্রান্তের কাজ |
![]() |
| বাঁ ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ |
![]() |
| মাঝের ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ |
![]() |
| বড় করে |
![]() |
| ডান দিকের খিলানের উপরের ডান প্রান্তের কাজ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
![]() |
| বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
| বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
| বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৩ |
![]() |
| বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
| স্তম্ভের কাজ - ১ |
![]() |
| স্তম্ভের কাজ - ২ |
![]() |
| স্তম্ভের কাজ - ৩ |
![]() |
| সামনের দেওয়ালের বাঁ দিকের কোনাচ |
![]() |
| সামনের দেওয়ালের ডান দিকের কোনাচ |
![]() |
| ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
![]() |
| ভিত্তিবেদি সংলগ্ন কাজ ( বড় করে ) |
![]() |
| পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ১ |
![]() |
| পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ২ |
![]() |
| পিছনের দেওয়ালের টেরাকোটা কাজ |
-------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।



































সুন্দর বর্ণনা। আরামবাগ-বামুনিয়া বা, বর্ধমান - বামুনিয়া বাসেও গোপালবেড়া যাওয়া জায়। মন্দিরটি দধিমাধবের। বাঁ দিক থেকে প্রথম খিলানের উপরে সীতার বনবাস ফলকটি অনবদ্য। এটি আর কোথাও দেখিনি। দেখিনি উত্তর মুখী কোনো বিষ্ণু মন্দির। মন্দিরের বাস্তুরীতি এটা সমর্থন করেনা। আনুমাণিক অষ্টাদশ শতকের শুরুর দিকে তৈরি এই মন্দির।
উত্তরমুছুনআপনার সুচিন্তিত ও মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুছুনআপনার এই প্রচেষ্টার জন্য অনেক অভিনন্দন।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন