বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

Kanakeshwar Shib Temple, Kanpur, Arambagh, Hooghly, West Bengal


কণকেশ্বর  শিবমন্দির,  কানপুর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            আরামবাগ  থানা  ও  ব্লকের  অন্তর্গত  মাধবপুর  পঞ্চায়েত  এলাকায়  অবস্থিত  একটি  গ্রাম  কানপুর।  মায়াপুর  থেকে  এখানে  যাওয়া  যায়।  এখানকার  কনকেশ্বর  শিবমন্দির  বিখ্যাত।

            অনেক  বার  সংস্কৃত  মন্দিরটির  স্থাপত্যগত  কয়েকটি  বৈশিষ্ট  আছে।  এটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  স্থাপিত,  পশ্চিমমুখী  ও  একরত্ন  বা  এক  শিখরবিশিষ্ট  মন্দির।  শিখরটি  রেখ  ধরনের,  উপরাংশ  গম্বুজাকার। গর্ভগৃহের  সামনে  চারটি  খিলান  ও  দক্ষিণ  দিকে  তিনটি  খিলান  বিশিষ্ট  বারান্দা।  বারান্দার  ছাদ  আটচালা  বা  চারচালা  মন্দিরের  ছাদের  মতো  কিছুটা  অবতলিত  ও  বক্র  কার্নিসযুক্ত।  মন্দিরটি  উনিশ  শতকে  নির্মিত।  গর্ভগৃহে  কনকেশ্বর  শিব  নিত্য  পূজিত।  এই  শিব  স্বয়ম্ভু।   

            অনেক  আগে  এখানে  কঙ্কাবতী  নদী  বয়ে  যেত।  তার  চড়ে  কনক  সেন  কনকেশ্বর  শিবের  মন্দির  প্রতিষ্ঠা  করেন।  মন্দিরের  বর্তমান  সেবায়েত  আশিস  বন্দোপাধ্যায়।  চৈত্র  মাসে  শিবের  গাজন  উপলক্ষ্যে  এখানে  মেলা  বসে  তাতে  প্রচুর  লোকের  সমাগম  হয়।  মন্দিরটি  পশ্চিমবঙ্গ  সরকার  কর্তৃক  সংরক্ষিত। 


কনকেশ্বর  শিবমন্দির

মন্দিরের  সামনের  বিন্যাস 
মন্দিরের  শিখর 

মন্দিরের  সামনের  চারটি  খিলান 

একটি  স্তম্ভের  কাজ 

গর্ভগৃহের  স্বয়ম্ভু  শিব 
  

সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

               ---------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন