টেরাকোটা দেউল, থুপসারা, বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার নানুর ব্লকের অধীন একটি গ্রাম থুপসারা। গ্রামে স্থানীয় হাজরা পরিবারের শ্রী জন্মেজয় হাজরা কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেরাকোটা মন্দির উল্লেখযোগ্য।
অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী মন্দিরটি রেখ দেউল শৈলীর। গর্ভগৃহে প্রবেশের একটি দরজা, সামনে। কোন অলিন্দ নেই। ১৮৩৩ খ্রীষ্টাব্দে দেউলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় হাজরা পরিবারের শ্রী জন্মেজয় হাজরা। কারিগর ছিলেন পিতাম্বর মিস্ত্রি। মন্দিরের তিন দিকে তিনটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরে তিনটি প্রতিষ্ঠাফলক এর আগে আমি পাইনি। রেখ দেউলটির তিনদিকে অর্থাৎ দক্ষিণ, পশ্চিম ও পূর্ব দিকে সারা দেওয়াল জুড়ে প্রচুর টেরাকোটা অলঙ্করণ আছে। উত্তর দিকেও সামান্য অলঙ্করণ আছে। পূর্ব ও পশ্চিম দিকে পর্যাপ্ত জায়গা না থাকার জন্য ছবি তোলার খুবই অসুবিধা। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।
কলকাতা থেকে কী ভাবে যাবেন ? কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে বাসাপাড়া স্টপেজে নামুন। সেখান থেকে টোটোতে থুপসারার মন্দির।
সহায়ক গ্রন্থ :
১) বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী
----------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।