জোড়া শিব মন্দির, কাগ্রাম, মুর্শিদাবাদ
শ্যামল কুমার ঘোষ
মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ ব্লকের অধীন কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। কেউ কেউ এই গ্রামকে প্রাচীন ' কঙ্কগ্রাম' বলে থাকেন। হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে সহজেই এই গ্রামে যাওয়া যায়। গ্রামে পোড়ামাটির অলংকার সমৃদ্ধ শিবের এক জোড়া মন্দির আছে।
অল্প উঁচু এবং একই ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দির দুটি দেউল শৈলীর। দেউল দুটির সামনের দেওয়াল টেরাকোটা অলংকরণে অলংকৃত। টেরাকোটার বিষয় : রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব, ষড়ভুজ গৌরাঙ্গ, গণেশ, গরুড়বাহন বিষ্ণু, মৎস্যবতার ইত্যাদি। দেউল দুটিতে কয়েকটি মহিষাসুরমর্দিনী মূর্তি ও হংসশ্রেণী আছে। কোন প্রতিষ্ঠাফলক নেই। তবে ১৮ শতকের মাঝামাঝি নির্মিত বলে অনুমিত হয়। দেউল দুটির গর্ভগৃহে একটি করে শিব লিঙ্গ নিত্য পূজিত।
 |
| কসরত ও হংস |
 |
| জোড়া দেউল, কাগ্রাম, মুর্শিদাবাদ |
 |
| বাঁ দিকের দেউল |
 |
| খিলানের উপরের কাজ |
 |
| রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব |
 |
| কুলুঙ্গির কাজ - ১ |
 |
| কুলুঙ্গির কাজ - ২ |
 |
| কুলুঙ্গির কাজ - ৩ |
 |
| কুলুঙ্গির কাজ - ৪ |
 |
| কুলুঙ্গির কাজ - ৫ |
 |
| কুলুঙ্গির কাজ - ৬ |
 |
| কুলুঙ্গির কাজ - ৭ |
 |
| কুলুঙ্গির কাজ - ৮ |
 |
| কুলুঙ্গির কাজ - ৯ |
 |
| কুলুঙ্গির কাজ - ১০ |
 |
| কুলুঙ্গির কাজ - ১১ |
 |
| কুলুঙ্গির কাজ - ১২ |
 |
| স্তম্ভ |
 |
| টেরাকোটার কাজ - ১ |
 |
| টেরাকোটার কাজ - ২ |
 |
| হংসশ্রেণী - ১ |
 |
| হংসশ্রেণী - ২ |
 |
| হংসশ্রেণী - ৩ |
 |
| ডান দিকের দেউল |
 |
| খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| কুলুঙ্গির কাজ - ১ |
 |
| কুলুঙ্গির কাজ - ২ |
 |
| কুলুঙ্গির কাজ - ৩ |
 |
| কুলুঙ্গির কাজ - ৪ |
 |
| কুলুঙ্গির কাজ - ৫ |
 |
| কুলুঙ্গির কাজ - ৬ |
 |
| কুলুঙ্গির কাজ - ৭ |
 |
| কুলুঙ্গির কাজ - ৭ |
 |
| টেরাকোটার কাজ - ৩ |
 |
| নকশা |
 |
| কসরত |
 |
| কসরত ও হংস |
কী ভাবে যাবেন ?
হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। কাটোয়া বা কান্দি থেকে কাটোয়া-কান্দি বাসেও এখানে যেতে পারেন।
------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।
আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।
অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।