শীতলা মন্দির, বালিগোড়ী, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-তারকেশ্বর রেলপথে তারকেশ্বরের আগের স্টেশন লোকনাথ। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৫৫ কিমি। লোকনাথ স্টেশন থেকে ২ / ৩ কিমি দূরের একটি গ্রাম বালিগোড়ী। তারকেশ্বর থেকে বাসেও এখানে যাওয়া যায়। বালিগোড়ী গ্রামের অধরমণি দত্ত বিদ্যামন্দিরের কাছে একটি আটচালা শীতলা মন্দির আছে।
প্রায় ভূমি সমতলের ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথযুক্ত, অলিন্দযুক্ত, দক্ষিণমুখী ও এক দ্বারবিশিষ্ট মন্দিরটি স্থানীয় দত্ত পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত। মন্দিরের সামনের দিকের দেওয়াল 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। তবে এই 'টেরাকোটা'র বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। খিলানের উপরের টেরাকোটার বিষয় - প্রতীক শিবমন্দির ও তার মধ্যে শিবলিঙ্গ এবং রামরাবণের যুদ্ধ। মন্দিরটি ১৬৬৯ শকাব্দে ( ১৭৪৭ খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক বর্তমান। মন্দিরের গর্ভগৃহে মা শীতলা ও অন্য দেবদেবীর মূর্তি নিত্য পূজিত।
 |
| শীতলা মন্দির |
 |
| মন্দিরের সামনের বিন্যাস |
 |
| মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
 |
| মন্দিরের মাঝের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| প্রতিষ্ঠাফলক |
 |
| মহিষমর্দিনী মূর্তি |
 |
| মন্দিরের কোনাচ |
--------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন