Terracotta Temples of Bengal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Terracotta Temples of Bengal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

Maa Sarbamangala Temple, Bardhaman Town, Purba Bardhaman District


সর্বমঙ্গলা  মন্দির,  বর্ধমান  শহর,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ


 

সর্বমঙ্গলা মন্দির, বর্ধমান শহর 

          সর্বমঙ্গলার  মন্দিরের  পূর্ব  দিকে  প্রধান  প্রবেশ-দ্বার।  দক্ষিণ  দিকে  আর  একটি  প্রবেশ  দ্বার  আছে।  এই  প্রবেশ  দ্বার  দিয়ে  ঢুকলে  দেখা  যাবে,  সামনে  পথের  দু  দিকে  দুটি  শিব  মন্দির  আছে।  দুটি  মন্দিরেরই  গর্ভগৃহে   একটি  করে  কাল  পাথরের  শিবলিঙ্গ  প্রতিষ্ঠিত।  বাঁ  দিকের  মন্দিরটির  নাম  মিন্দ্রেশ্বর ( ইন্দ্রেশ্বর )  শিব  মন্দির  ও  ডানদিকের  মন্দিরটির  নাম  চন্দ্রেশ্বর  শিব  মন্দির।  বাঁ  দিকের  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদীর  উপর  স্থাপিত,  ত্রিখিলানবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  ও  আটচালা  শৈলীর।  খিলানের  উপরে  টেরাকোটার  সুন্দর  কাজ  আছে।  এই  টেরাকোটার  বিষয় :  নন্দীর  পিঠে  হরগৌরী,  সপরিবারে  মহিষাসুরমর্দিনী  ও  সিংহাসনে  উপবিষ্ট  রাম-সীতা।  মন্দিরের  দেওয়ালে  একটি  শ্বেতপাথরের  প্রতিষ্ঠাফলক  আছে।  গর্ভগৃহে  কালো  পাথরের  শিব  লিঙ্গ  নিত্য  পূজিত। 

মিন্দ্রেশ্বর ( ইন্দ্রেশ্বর ) শিব মন্দির 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস  

বাঁ দিকের খিলানের উপরের কাজ
( নন্দীর  পিঠে  হরগৌরী )

মাঝের খিলানের উপরের কাজ

সপরিবারে মহিষাসুরমর্দিনী 

ডান দিকের খিলানের উপরের কাজ
( 
সিংহাসনে  উপবিষ্ট  রাম-সীতা )

প্রতিষ্ঠাফলক  

            ডানদিকের  মন্দিরটির  নাম  চন্দ্রেশ্বর  শিব  মন্দির।  এই  মন্দিরটিও  উঁচু  ভিত্তিবেদীর  উপর  স্থাপিত,  ত্রিখিলানবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  ও  আটচালা  শৈলীর।  খিলানের  উপরে  টেরাকোটার  সুন্দর  কাজ  আছে।  এ  মন্দিরের  দেওয়ালেও  একটি  শ্বেতপাথরের  প্রতিষ্ঠাফলক  আছে।  গর্ভগৃহে  কালো  পাথরের  শিব  লিঙ্গ  নিত্য  পূজিত। 
               
চন্দ্রেশ্বর শিব মন্দির 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস

বাঁ দিকের খিলানের উপরের কাজ

মাঝের খিলানের উপরের কাজ

ডান দিকের খিলানের উপরের কাজ

প্রতিষ্ঠাফলক

            এই  শিব  মন্দির  দুটি  পার  হয়ে  বাঁ  দিকে  গেলে  পর  পর  তিনটি  শিব  মন্দির  দেখা  যাবে।  প্রথম  মন্দিরটির  নাম  রামেশ্বর  শিব  মন্দির।   উঁচু  ভিত্তিবেদীর  উপর  স্থাপিত,  উত্তরমুখী  মন্দিরটি  দেউল  শ্রেণীর।  মন্দিরের  গায়ে  টেরাকোটার  কাজ  আছে।  গর্ভগৃহে  সাদা  পাথরের  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  মন্দিরের  দেওয়ালে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  


রামেশ্বর  শিব  মন্দির

টেরাকোটার কাজ - ১

 টেরাকোটার কাজ - ২

প্রতিষ্ঠাফলক 
            তৃতীয়  মন্দিরটির  নাম  কমলেশ্বর  শিব  মন্দির।  উঁচু  ভিত্তিবেদীর  উপর  স্থাপিত,  উত্তরমুখী  মন্দিরটি  দেউল  শ্রেণীর।  মন্দিরের  গায়ে  টেরাকোটার  কাজ  আছে।  টেরাকোটার  বিষয় :  'রামরাজা'  ইত্যাদি।  গর্ভগৃহে  সাদা  পাথরের  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  মন্দিরের  দেওয়ালে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  

কমলেশ্বর শিব মন্দির

টেরাকোটার কাজ - ১

'রামরাজা'

টেরাকোটার কাজ - ২

টেরাকোটার কাজ - ৩

প্রতিষ্ঠাফলক
            এই  দুটি  মন্দিরের  মাঝের  মন্দিরটির  নাম  মিত্রেশ্বর  শিব  মন্দির।  উঁচু  ভিত্তিবেদীর  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরে  কিছু  টেরাকোটা  ফলক  আছে।  এর  বেশির  ভাগই  নষ্ট  হয়ে  গেছে।  মন্দিরের  দেওয়ালে  একটি  শ্বেতপাথরের  সংস্কার-ফলক  আছে।  গর্ভগৃহে  কালো  পাথরের  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 
  
মিত্রেশ্বর শিব মন্দির 

কূর্ম অবতার 

পরশুরাম 

সংস্কার-ফলক 



সর্বমঙ্গলা মন্দির, বর্ধমান শহর 

 টেরাকোটার কাজ - ১

টেরাকোটার কাজ - ২

টেরাকোটার কাজ - ৩

টেরাকোটার কাজ - ৪

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

দেবী সর্বমঙ্গলা 


            মন্দির  চৌহদ্দির  বাইরে  পূর্ব-দক্ষিণ  কোণে  একটি  কামান  আছে।  আগে  দুর্গা  পূজার  সময়  সন্ধিক্ষণ  জ্ঞাপনের  জন্য  এই  কামান  থেকে  তোপ  দাগা  হোত।  ১৯৯৭  সালে  দুর্ঘটনা  ঘটার  পর  থেকে  তা  বন্ধ  হয়ে  যায়।

            মন্দিরের  দক্ষিণ  দিকের  গেটের  পাশে,  ইমারতের দেওয়ালের  খিলানের  উপর  খুব  সুন্দর  সুন্দর  পঙ্খের  কাজ  আছে।

            মন্দির  পরিদর্শনের  তারিখ :  ২০.০২.২০২০ 

পঙ্খের কাজ - ১

পঙ্খের কাজ - ২

পঙ্খের কাজ - ৩

পঙ্খের কাজ - ৪
  


          -----------------------------------------------
 অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



সম্প্রতি প্রকাশনী থেকে বইটি জন্য 'রজতকলম ২০২৬' পুরস্কারে সম্মানিত হয়েছে।




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।


প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9836382920 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

Pancharatna Ratneswar Shib Temple, Bhattabati, Murshidabad


পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দির, ভট্টবাটি,  মুর্শিদাবাদ 

শ্যামল কুমার ঘোষ 

            মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত একটি গ্রাম ভট্টবাটি। সুলতান হোসেন শাহের সময় ( ১৪৯৪-১৫১৯ খ্রিস্টাব্দ ) এখানে বারোশ ব্রাহ্মণের বসতি ছিল। এঁদের পদবি ছিল 'ভট্ট'। তাই গ্রামের নাম হয় ভট্টবাটি বা ভট্টমাটি । এখন নাম ভট্টবাটি। পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ রেলপথে লালবাগ কোর্ট রোড স্টেশনে নেমে টোটোতে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দিরটি একটি দ্রষ্টব্য। 

            উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী, অলিন্দ বিহীন মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। মন্দিরের গৰ্ভগৃহে প্রবেশের একটিই দরজা, সামনে। মন্দিরের চারদিকের দেওয়ালে ও চূড়াগুলোর গায়ে উচ্চমানের 'টেরাকোটা'-অলংকরণ আছে। 'টেরাকোটা'র বিষয় বলতে গেলে প্রথমেই মন্দিরের সামনের দেওয়ালের 'টেরাকোটা'র কথা উল্লেখ করতে হয়। দরজার খিলানের উপরে প্রথম আয়তাকার আর্চে নানা সামাজিক দৃশ্য দেখা যায়। এর মধ্যে ডান দিকের নিচে একজন জমিদার বা নবাবের সামনে নৃত্যরতা এক বাইজি কে দেখা যায়, সঙ্গে তবলচি। এরই  নিচে আছে বিভিন্ন বাজনা বাজিয়ের দল আর উপরে আছে রামের বিয়ের দৃশ্য। বাঁ দিকের নিচের দিকে জমিদার বা ওই শ্রেণীর কাউকে বন্ধু-বান্ধবদের সঙ্গে  আলাপ করতে দেখা যায়। এর উপরে আছে রাজসভায় উপস্থিত রাজা-রানি। আয়তাকার আর্চের মাঝে আছে মঙ্গল-ঘট। তার উপরে আছে এক দম্পতি। এর উপরের দ্বিতীয় আয়তকার আর্চটিতে আছে দশাবতার, কালী,নারদ সহ মোট চব্বিশটি ছোট ছোট মূর্তি। মূর্তি গুলো খুবই  ক্ষুদ্র। কিন্তু  প্রতিটি মূর্তি খুবই স্পষ্ট। দেওয়ালের ধারের দুই সারি উলম্ব কুলুঙ্গির বাঁ দিকের কুলুঙ্গিগুলোতে আছে রামায়ণ কাহিনী ও ডান দিকের  কুলুঙ্গিগুলোতে আছে কৃষ্ণ লীলা। এছাড়া সামনের দেওয়ালে আছে   Yali, সৈন্যদলের কুচকাওয়াজ। মন্দিরের অন্যান্য দেওয়ালের টেরাকোটার বিষয় : গৌর-নিতাই, রাধা-কৃষ্ণ, ষড়ভুজ গৌরাঙ্গ, রাসমণ্ডল, সপরিবারে দুর্গা, কৃষ্ণ লীলা, বামন অবতার, মৎস্যাবতার ইত্যাদি। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। তবে খ্রিস্টীয় আঠারো শতকের বলে অনুমান করা হয়। গর্ভগৃহে রত্নেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত। মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত। তবে একটি সাইনবোর্ড ছাড়া  তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না।   

পঞ্চরত্ন রত্নেশ্বর মন্দির, ভট্টবাটি

মন্দিরের সামনের বিন্যাস 

দরজার খিলানের উপরের কাজ 

দরজার খিলানের উপরের কাজ ( বড় করে )

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য ( Yali )

ডান দিকের কৌণিক ভাস্কর্য ( Yali )

বাঁকানো কার্নিসের নিচের কাজ 

বাঁকানো কার্নিসের নিচের কাজ ( দশাবতার ও অন্যান্য চিত্র )

বাঁকানো কার্নিসের নিচের কাজ ( কালী ও অন্যান্য চিত্র )

নকশা - ১

নকশা - ২

মারিচ বধ ও ভক্ত হনুমান 

রামরাজা ও হরধনু ভঙ্গ 

রামায়ণ কাহিনী 

কৃষ্ণের দুগ্ধ দহন ও শিশু কৃষ্ণ কোলে যশদা 

কৃষ্ণের দুগ্ধ দোহন

শিশু কৃষ্ণ কোলে যশদা

দধি মন্থন ও অন্য চিত্র 

দধি মন্থন

বকাসুর বধ ও অন্যান্য চিত্র 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ -১
( সৈন্যদলের  কুচকাওয়াজ ) 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২
( সৈন্যদলের  কুচকাওয়াজ )

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৩
( সৈন্যদলের  কুচকাওয়াজ )

ভার বাহক 

মন্দিরের পূর্ব দিকের বিন্যাস

উপরে, গৌর-নিতাই ও রাধা-কৃষ্ণ
নিচে, ষড়ভুজ গৌরাঙ্গ 

বাঁ দিকে গৌর-নিতাই ও ডান দিকে রাধা-কৃষ্ণ

ষড়ভুজ গৌরাঙ্গ

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য ( সিংহ মানব )

ডান দিকের কৌণিক ভাস্কর্য ( সিংহ মানব )

টেরাকোটার বড় ফুল - ১

টেরাকোটার বড় ফুল - ২

নকশা - ৩

মন্দিরের উত্তর দিকের বিন্যাস

নাথ যোগী ও রাসমণ্ডল 

রাসমণ্ডল

বামন অবতার 

ডান দিকের কৌণিক ভাস্কর্য 

নকশা - ৪

নকশা - ৫

মন্দিরের পশ্চিম দিকের বিন্যাস

মন্দিরের পশ্চিম দিকের একটি 'টেরাকোটা' চিত্র 

সপরিবারে দুর্গা 

সপরিবারে দুর্গা ( বড় করে )

মৎস্যাবতার  

নকশা - ৬

নকশা - ৭

বড় চূড়ার উপরের কাজ ( গরুড় )

সহায়ক  গ্রন্থ :
                 ১)  বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য :  প্রণব রায় 
-------------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।



 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9836382920 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

                              ------------------------------------------------------

           আমার WhatsApp no. 8961961262. প্রয়োজনে  WhatsApp করতে পারেন।