গঙ্গাধর শিব মন্দির, গৌরহাটি, আরামবাগ, হুগলি
শ্যামল কুমার ঘোষ
রেলপথে হাওড়া থেকে আরামবাগের দূরত্ব ৮২ কিমি। ট্রেনে সময় লাগে ২ ঘন্টা। আরামবাগ থানা ও ব্লকের অন্তর্গত একটি গ্রাম গৌরহাটি। আরামবাগ শহর থেকে দূরত্ব ১৩ কিমি। আরামবাগ থেকে বন্দরের ( ২৪ নম্বর ) বাসে এখানে যাওয়া যায়। গৌরহাটি বাজার থেকে খানিকটা দূরে গঙ্গাধর নামক শিবের একটি মন্দির আছে।
গঙ্গাধর শিবের মন্দিরটি স্থানীয় দালাল বংশ কর্তৃক প্রতিষ্ঠিত, নির্মাণকাল ১৭৫২ খ্রিষ্টাব্দ। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী, এক দ্বার বিশিষ্ট, ছোট আটচালা শৈলীর মন্দির। দৈর্ঘ ও প্রস্থে ২.৭৫ মিটার করে। মন্দিরের সামনের দেওয়ালে 'টেরাকোটা'র অলংকরণ আছে। তবে সংস্কারের সময় রঙের প্রলেপ দেওয়াতে 'টেরাকোটা' অনেকটাই এখন ম্লান। মন্দিরে টেরাকোটা মূর্তিগুলির মধ্যে কয়েকটি মিথুন মূর্তি আছে। গর্ভগৃহে গঙ্গাধর শিবলিঙ্গ নিত্য পূজিত।
![]() |
| গঙ্গাধর শিবমন্দির |
![]() |
| মন্দিরের সামনের বিন্যাস |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
![]() |
| কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
সহায়ক গ্রন্থ :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য ---------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

































































