Damodar Mandir Hamirbati Arambagh Hooghly District লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Damodar Mandir Hamirbati Arambagh Hooghly District লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

Damodar Temple, Hamirbati, Arambagh, Hooghly, West Bengal


দামোদর  মন্দির,  হামিরবাটি,  আরামবাগ,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ 

            রেলপথে  হাওড়া  থেকে  আরামবাগের  দূরত্ব  ৮২ কিমি।  ট্রেনে  সময়  লাগে  ২  ঘন্টা।  আরামবাগ  থানা  ও  ব্লকের  অন্তর্গত  মাধবপুর  পঞ্চায়েত  এলাকায়  অবস্থিত  একটি  গ্রাম  হামিরবাটি।  এখানে  যেতে  হলে  প্রথমে  মায়াপুরে  আসতে  হবে।  মায়াপুর  থেকে  সহজেই  হামিরবাটি  যাওয়া  যায়। 

            এখানে  স্থানীয়  রায়  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  দামোদর  মন্দির  উল্লেখযোগ্য।  এই  রায়রা  রণজিৎ  রায়ের  বংশধর। এঁদের  আর  এক  শরিক  বংশের  মাধবপুরের  গৃহে  একটি  আটচালা  মন্দিরে  শ্রীরাম / দামোদর  ( নারায়ণ  শিলা )  প্রতিষ্ঠিত।  মন্দিরটি  প্রায়  ভূমি  সমতলে  স্থাপিত,  পূর্বমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  দুটি  দরজা।  একটি  পূর্ব  দিকে,  অপরটি  উত্তর  দিকে।  নির্মাণকাল  ১৬২৬  শকাব্দ  অর্থাৎ  ১৭০৪  খ্রিষ্টাব্দ।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  সামনের  দেওয়ালে  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  এই  টেরাকোটার  বিষয় :  প্রতীক  শিবমন্দির  ও  তার  মধ্যে  শিবলিঙ্গ,  নানা  মূর্তি,  রাম-রাবণের  যুদ্ধ,  ফুলকারি  নকশা  ও  মহিষমর্দিনী  মূর্তি  ইত্যাদি।  গর্ভগৃহে  শ্রীশ্রী  দামোদর  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।   


শ্রীশ্রী দামোদর  মন্দির  

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ 

রাম-রাবণের  যুদ্ধ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৭
কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৯

প্রতিষ্ঠাফলক 

মহিষমর্দিনী  মূর্তি 

 শ্রীশ্রী দামোদর ( নারায়ণ  শিলা )

সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

               -----------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।



প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।