মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

Siddheshwari and Nistarini Kali Temples, Ranaghat, Nadia


সিদ্ধেশ্বরী  ও  নিস্তারিণী  কালী  মন্দিররানাঘাট, নদিয়া
          
             শ্যামল  কুমার  ঘোষ

            চুর্নি  নদীর  তীরে  অবস্থিত  রানাঘাট  নদিয়া  জেলার  অন্যতম  মহকুমা  শহর।  রানাঘাট  নাম  নিয়ে  অনেক  মত  প্রচলিত  আছে।  বহুকাল  আগে  এখানে  রনা  বা  রানা  নামের  এক  ডাকাতের  ঘাঁটি  ছিল।  তার  নাম  থেকে  রানার  ঘাঁটি  এবং  তার  থেকে  হয়েছে  রানাঘাট।  অন্য  মতে,  নদিয়ারাজমহিষীর  ঘাট  অর্থাৎ  রানির  ঘাট  থেকে  হয়েছে  রানাঘাট।  এখানে  উল্লেখ্য,  মহারাজা  কৃষ্ণচন্দ্রের  ছোট  রানির  বাপের  বাড়ি  ছিল  রানাঘাটের  কাছেই  নৌকাড়ি  গ্রামে।  আবার  কেউ  বলেন,  রাণা  মানসিংহ  যশোহর  আক্রমনের  সময়  এখানে  চুর্নি  নদী  তীরে  অবতরণ  করেন।  রাণার  ঘাট  থেকে  হয়েছে  রানাঘাট।

            রানাঘাট  স্টেশন  থেকে  কাছেই  সিদ্ধেশ্বরীতলায়  বহুকাল  পূর্বের  রনা  ডাকাতের  প্রতিষ্ঠিত  সিদ্ধেশ্বরী  কালী  এক  দালান  মন্দিরে  আজও  পূজিত  হচ্ছেন। রানাঘাটে  এই  কালী  খুবই  জাগ্রতা।  মন্দিরে  মহাদেব  এবং  রাধাকৃষ্ণ  বিগ্রহও  নিত্য  পূজিত।

সিদ্ধেশ্বরী  কালী  মন্দির,  রানাঘাট  

সিদ্ধেশ্বরী  কালী  মা 

মহাদেব   বিগ্রহ

রাধাকৃষ্ণ  বিগ্রহ
         
           
 পাল  চৌধুরীরা  রানাঘাটের  প্রাক্তন  জমিদার।  পাল  চৌধুরী  বাড়ির  কাছেই  আছে  নিস্তারিণী  কালীর  মন্দির।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  মন্দিরের  কার্ণিস  বক্র  নয়,  সোজা।  গর্ভগৃহে  নিস্তারিণী  কালী  নিত্য  পূজিতা।  ১২৪২  বঙ্গাব্দের  জ্যেষ্ঠ  মাসের  সংক্রান্তির  দিন  মন্দিরটি  প্রতিষ্ঠা  করা  হয়।  প্রতিষ্ঠা  করেন  নিঃসন্তান  জমিদার  রতন  পাল  চৌধুরীর  বিধবা  পত্নী  উজ্জ্বলমণি  দাসী।  মন্দিরের  দেওয়ালে  সুন্দর  পঙ্খের  কাজ  আছে।  মন্দিরের  সিঁড়ির  দু  পাশে  আছে  দুটি  সিংহের  মূর্তি।

নিস্তারিণী  কালী  মন্দির,  রানাঘাট

মন্দিরের  শিখরদেশ 

মন্দিরের  পঙ্খের  কাজ

মন্দিরের  সামনের  সিংহ  মূর্তি

নিস্তারিণী  কালী  মা - ১

নিস্তারিণী  কালী  মা - ২

            
কী  ভাবে  যাবেন ?
           
রানাঘাটের  উপরোক্ত  মন্দিরদুটিতে  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  লালগোলা  পাসেঞ্জার,  রানাঘাট,  শান্তিপুর, গেদে  বা  কৃষ্ণনগর  লোকালে  উঠুন।  নামুন  রানাঘাটে। স্টেশন  থেকে  হেঁটে,  রিকশায়  বা  টোটোতে  প্রথমে  পৌঁছান  সিদ্ধেশ্বরী  কালী  মন্দিরে।  রানাঘাট  থেকে  কৃষ্ণনগর,  লালগোলা,  শান্তিপুর,  গেদে,  বনগাঁ  ও  শিয়ালদেহের  ট্রেন  পাওয়া  যায়।  ৩৪  নং  জাতীয়  সড়ক  ধরেও  রানাঘাট  যেতে  পারেন।  শিয়ালদহ  থেকে  রানাঘাট  যেতে  ট্রেনে  সময়  লাগে  দু  ঘন্টা।

    সহায়ক  গ্রন্থাবলি  :
                      ১. নদিয়া  জেলার  পুরাকীর্তি :  মোহিত  রায়  ( তথ্য  সংকলন  ও  গ্রন্থনা )
                      ২. Nadia Gazetteer - Chapter XVI


                                                    ********

             পশ্চিমবঙ্গের অন্যান্য কালী মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 


              --------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন