সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

Abandoned Atchala Shib Temple, Paschim Para, Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman


পরিত্যক্ত  আটচালা  শিবমন্দির,  পশ্চিম  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 



            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  মাঝের  পাড়ার  পঞ্চরত্ন  মন্দির  ও  পশ্চিম  পাড়ার  দামোদর  মন্দির  নিয়ে  আগেই  লিখেছি।  এখানে  পশ্চিম  পাড়ার  একটি  পরিত্যক্ত  মন্দির  নিয়ে  আলোচনা  করব।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  মণ্ডল  ( স্থানীয়দের  কাছে  মোড়ল )  পরিবার। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  একদুয়ারী,  পূর্বমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রাজ  দরবারে  রামসীতা,  শিব,  ভক্ত  হনুমান,  কালী,  গণেশ,  ষড়ভুজ  গৌরাঙ্গ,  পুতনা  বধ,  মিথুন  মূর্তি  ও  শালভঞ্জিকা  ইত্যাদি।  মন্দিরটি  এখন  পরিত্যক্ত।   


আটচালা শিব মন্দির 

মন্দিরের সামনের বিন্যাস 

খিলানের উপরের কাজ 

রাজ দরবারে রামসীতা 

ভক্ত হনুমান ও ছিন্নমস্তা 

কৌণিক ভাস্কর্য - ১

কৌণিক ভাস্কর্য - ২

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫



            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 


              ---------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




সম্প্রতি প্রকাশনী থেকে বইটি জন্য 'রজতকলম ২০২৬' পুরস্কারে সম্মানিত হয়েছে।




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9836382920 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

২টি মন্তব্য: