Terracota Temples of Bengal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৮ মার্চ, ২০২০

Atchala Shib Temple, Suhari, Purba Bardhaman

আটচালা  শিব  মন্দির,  সুহারী,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            হাওড়া-বর্ধমান  রেলপথে  শক্তিগড়  একটি  রেলস্টেশন।  শক্তিগড়  স্টেশন  থেকে  ৫  কিমি  দূরের  একটি  গ্রাম  সুহারী।  শক্তিগড়  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  বর্ধমান  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  গ্রামে  কোঙার  পরিবার  প্রতিষ্ঠিত  শিব  মন্দিরটি  দ্রষ্টব্য। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  এক  খিলানবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দবিহীন,  ছোট  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  একটিই  প্রবেশদ্বার,  সামনে।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  'টেরাকোটা'র  বিষয় :  রাসমণ্ডল,  রাজসভায়  রামসীতা,  বিভিন্ন  দেবদেবীর  মূর্তি,  কৃষ্ণলীলা  ও  নানা  সামাজিক  দৃশ্য।  মন্দিরটি  অষ্টাদশ  শতকের  মধ্যভাগে  নির্মিত।  তবে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  গর্ভগৃহে  শিবলিঙ্গ  নিত্যপূজিত।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৮.০২.২০২০

রাসমণ্ডল

আটচালা শিব মন্দির, সুহারী 

মন্দিরের খিলানের উপরের কাজ

মন্দিরের খিলানের উপরের কাজ ( বড় করে )

রাসমণ্ডল 

রামরাজা 

Yali

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য

ডান দিকের কৌণিক ভাস্কর্য 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

রণতরী

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

কৃষ্ণ কর্তৃক কালীয় দমন ও বকাসুর বধ 

কৃষ্ণ লীলা ও অন্য দুটি দৃশ্য 

বস্ত্রহরণ দৃশ্য

--------------------------------------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।

প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।

 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

Abandoned Ashtanayika Temple, Hatgobindapur, Purba Bardhaman

পরিত্যক্ত  অষ্টনায়িকা  মন্দির,  হাটগোবিন্দপুর,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            পূর্ব  বর্ধমান  জেলার  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম  হাটগোবিন্দপুর।  বর্ধমান  শহর  থেকে  বর্ধমান-কালনা  রোড   ধরে  বাসযোগে  এই  গ্রামে  যাওয়া  যায়।  হাওড়া-বর্ধমান  রেলপথের  শক্তিগড়  স্টেশনে  নেমে  অটো  করেও  এখানে  যেতে  পারেন।  গ্রামে  অষ্টাদশ  শতকে  নির্মিত  পরিত্যক্ত  অষ্টনায়িকা  মন্দিরটি  উল্লেখ্যযোগ্য। 

           ভূমি  সমতলে  অবস্থিত  পশ্চিমমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  ভট্টাচার্য  পরিবার।  মন্দিরটি  বর্তমানে  পরিত্যক্ত  হলেও  মন্দিরের  খিলানের  উপরের  দিকের  'টেরাকোটা'  এখনও  বেশ  ভাল  আছে। 

            মন্দিরটির  পরিদর্শনের  তারিখ :  ১৮.০২.২০২০

মাঝের খিলানের উপরের কাজ 

পরিত্যক্ত অষ্টনায়িকা মন্দির, হাটগোবিন্দপুর 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

বড় করে 

বড় করে 

মাঝের খিলানের উপরের কাজ

ডান দিকের খিলানের উপরের কাজ

মকর মুখ - ১ 

মকর মুখ - ২

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৩

কুলুঙ্গির কাজ 

ডান দিকের কৌণিক ভাস্কর্য

----------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
 
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।

 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।

 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

Twin Shib Temple, Kalikapur, Purba Bardhaman

জোড়া  শিব  মন্দির,  কালিকাপুর,  পূর্ব  বর্ধমান

শ্যামল  কুমার  ঘোষ 

             পূর্ব  বর্ধমান  জেলার  আউশগ্রাম  থানার  অন্তর্গত  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম  কালিকাপুর।  বাসে  পানাগড়-ইলামবাজার  রাস্তার  ১১  মাইল  স্টপেজে  নেমে  টোটোতে  বা  যন্ত্রচালিত  ভ্যানে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  ঢোকার  আগে  কালিকাপুর  রাখালদাস  স্মৃতি  বিদ্যালয়  পেরিয়ে  একই  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  পাশাপাশি  অবস্থিত  এই  দুটি  মন্দির  চোখে  পড়বে। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরদুটি  দেউল  শৈলীর।  ডান  দিকের  মন্দিরের  শিবের  নাম  হংসেশ্বর  ও  বাঁ  দিকের  মন্দিরের  শিবের  নাম  পরমেশ্বর।  মন্দির  দুটির  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রাজদরবারে  রামসীতা,  দশাবতার  মূর্তি,  সৈন্যদলের  কুচকাওয়াজ,  মুখমণ্ডলের  সারি,  কালী,  শিব,  সামাজিক  চিত্র,  মৃত্যুলতা  ইত্যাদি।  প্রতিষ্ঠাকাল :  ১৭৬১  শকাব্দ  (  ১৮৩৯  খ্রীষ্টাব্দ   )  বা  ১২৪৬  বঙ্গাব্দ।  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  জমিদার  পরমেশ্বর  রায়। 

জোড়া শিব মন্দির 

ডান দিকের ( হংসেশ্বের শিব ) মন্দিরের সামনের বিন্যাস 

হংসেশ্বের শিব মন্দিরের খিলানের উপরের কাজ 

রাজ দরবারে রামসীতা ও অন্য চিত্র 

রাজ দরবারে রামসীতা

দশাবতারের চার অবতার 

মুখমণ্ডলের সারি 

একটি 'টেরাকোটা' চিত্র 

বাঁ দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ 

বড় করে 

ডান দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ

বড় করে

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

হংসেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ১

হংসেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ২

হংসেশ্বর শিবমন্দিরের প্রতিষ্ঠাফলক 

পরমেশ্বর শিব মন্দিরের সামনের বিন্যাস 

পরমেশ্বর শিব মন্দিরের খিলানের উপরের কাজ 

শিবের সংগীত আসর  
 
বড় করে 

'টেরাকোটা' চিত্র - ২

টেরাকোটা' চিত্র - ৩

টেরাকোটা' চিত্র - ৪

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ১

পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ২

পরমেশ্বর শিব মন্দিরের মৃত্যুলতা - ৩

পরমেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাফলক 

               মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৯ 

                 --------------------------------------