আটচালা শিব মন্দির, সুহারী, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-বর্ধমান রেলপথে শক্তিগড় একটি রেলস্টেশন। শক্তিগড় স্টেশন থেকে ৫ কিমি দূরের একটি গ্রাম সুহারী। শক্তিগড় স্টেশন থেকে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। বর্ধমান থেকে বাসেও এখানে যেতে পারেন। গ্রামে কোঙার পরিবার প্রতিষ্ঠিত শিব মন্দিরটি দ্রষ্টব্য।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, এক খিলানবিশিষ্ট, দক্ষিণমুখী, অলিন্দবিহীন, ছোট মন্দিরটি আটচালা শৈলীর। মন্দিরের একটিই প্রবেশদ্বার, সামনে। মন্দিরের সামনের দেওয়াল 'টেরাকোটা' অলংকরণে অলংকৃত। 'টেরাকোটা'র বিষয় : রাসমণ্ডল, রাজসভায় রামসীতা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, কৃষ্ণলীলা ও নানা সামাজিক দৃশ্য। মন্দিরটি অষ্টাদশ শতকের মধ্যভাগে নির্মিত। তবে কোন প্রতিষ্ঠাফলক নেই। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্যপূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৮.০২.২০২০
 |
| রাসমণ্ডল |
 |
| আটচালা শিব মন্দির, সুহারী |
 |
| মন্দিরের খিলানের উপরের কাজ |
 |
| মন্দিরের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
 |
| রাসমণ্ডল |
 |
| রামরাজা |
 |
| Yali |
 |
| বাঁ দিকের কৌণিক ভাস্কর্য |
 |
| ডান দিকের কৌণিক ভাস্কর্য |
 |
| কুলুঙ্গির কাজ - ১ |
 |
| কুলুঙ্গির কাজ - ২ |
 |
| কুলুঙ্গির কাজ - ৩ |
 |
| কুলুঙ্গির কাজ - ৪ |
 |
| কুলুঙ্গির কাজ - ৫ |
 |
| কুলুঙ্গির কাজ - ৬ |
 |
| কুলুঙ্গির কাজ - ৭ |
 |
| ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১ |
 |
| রণতরী |
 |
| ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২ |
 |
| কৃষ্ণ কর্তৃক কালীয় দমন ও বকাসুর বধ |
 |
| কৃষ্ণ লীলা ও অন্য দুটি দৃশ্য |
 |
বস্ত্রহরণ দৃশ্য
--------------------------------------------------------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।
আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।
অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।
প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
|
দাদা কুলুঙ্গির কাজগুলোর বিবরণ দিলে খুব ভালো হত।
উত্তরমুছুন