সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

Pancharatna Narayan Temple, Majher Para Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman


পঞ্চরত্ন  মন্দির,  মাঝের  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  এখানে  মাঝের  পাড়ার  একটি  মন্দির  নিয়ে  আলোচনা  করব। 

            সামান্য  উঁচু  ভিত্তিভূমির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  পূর্বমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরের  ত্রিখিলান  প্রবেশপথের  উপর  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  দুই  প্রান্তে  ও  বাঁকানো  কার্নিসের  নিচে  কিছু  কুলুঙ্গির  মধ্যেও  'টেরাকোটা'র  অলংকরণ  আছে। টেরাকোটার  বিষয় : ফুল-লতাপাতা-পাখি,  কালী,  শিব-পার্বতী,  কূর্ম, মৎস্য,  বরাহ,  ও  বামন  অবতার,  গণেশ  এবং  মহিষাসুরমর্দিনী  ইত্যাদি। 

            মন্দিরের  সামনে  উঠান।  তাকে  ঘিরে  আটটি  আটচালা  শিব  মন্দির  ও  একটি  এক  বাংলা  দুর্গা  মন্দির  আছে।  আটচালা  মন্দিরগুলির  খিলানের  উপর  সামান্য  'টেরাকোটা'র  কাজ  আছে।  মন্দিরগুলিতে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।

           মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ১৪.১২.২০১৯
মহিষাসুরমর্দিনী মূর্তি 

পঞ্চরত্ন মন্দির, অমরারগড় 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

Add caption

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

গণেশ মূর্তি 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

নকশা 

একটি আটচালা মন্দিরের খিলানের উপরের কাজ 

আর একটি আটচালা মন্দিরের খিলানের উপরের কাজ 

এক বাংলা দুর্গা মন্দির 

 মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 

                     ------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

২টি মন্তব্য: