রাধা-গোবিন্দ মন্দির, শাঁখারী, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত একটি গ্রাম শাঁখারী। এই গ্রামে যেতে হলে, কলকাতা থেকে যাঁরা ট্রেনে যাবেন তাঁরা বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে শাঁখারী যাওয়ার বাস পাবেন। স্টেশন থেকেও এই বাসে উঠতে পারেন। যাঁরা কলকাতা থেকে SBST-এর বাসে যাবেন তাঁরা আলিশা বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার বাসে উঠে বর্ধমান-বাঁকুড়া রোডের উপর অবস্থিত কেশবপুরে নামুন। সেখান থেকে শাঁখারী যাওয়ার বাস পাবেন। গ্রামে স্থানীয় মজুমদার পরিবারের রাধা-গোবিন্দের পঞ্চরত্ন শৈলীর মন্দিরটি উল্লেখযোগ্য।
মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও ত্রিখিলানবিশিষ্ট। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা, একটি দক্ষিণ দিকে, অপরটি পশ্চিম দিকে। মন্দিরের সামনের দেওয়ালের তিনটি খিলানের উপরে এবং মন্দিরের দুই প্রান্তের ও বাঁকানো কার্নিসের নিচের এক সারি করে কুলুঙ্গির মধ্যে 'টেরাকোটা' কাজ আছে। দুটি দরজার খিলানের উপরেও 'টেরাকোটা' কাজ আছে। এই মন্দিরটি অজয় বাবুর ( অজয় কোনার ) পোস্টে প্রথম দেখেছিলাম। তাঁকে ধন্যবাদ।
শ্রদ্ধেয় DAVID J. McCUTCHION-এর লেখা অনুযায়ী মন্দিরটি ১৬৭৩ খ্রীঃ অর্থাৎ ১৫৯৫ শকাব্দে প্রতিষ্ঠিত। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরের গর্ভগৃহে শ্রীশ্রী রাধা-দামোদর বিগ্রহ নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ২২.১২.২০১৮
 |
| রাধা-দামোদর মন্দির, শাঁখারী |
 |
| মন্দিরের শিখর |
 |
| প্রতিষ্ঠাফলক |
 |
| মন্দিরের সামনের বিন্যাস |
 |
| মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
 |
| বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| মাঝের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
| বড় করে |
 |
| 'টেরাকোটা' কাজ - ১ |
 |
| 'টেরাকোটা' কাজ - ২ |
 |
| 'টেরাকোটা' কাজ - ৩ |
 |
| 'টেরাকোটা' কাজ - ৪ |
 |
| বাঁ প্রান্তের কুলুঙ্গির কাজ |
 |
| বাঁ প্রান্তের কুলুঙ্গির কাজ |
 |
| বড় করে |
 |
| রামের হরধনু ভঙ্গ ও কূর্মাবতার |
 |
| ডান প্রান্তের কুলুঙ্গির কাজ |
 |
| মৎসাবতর ও ভক্ত হনুমান |
 |
| মৎসাবতর |
 |
| ভক্ত হনুমান |
 |
| বামন অবতার ও অন্যচিত্র |
 |
| বামন অবতার ও অন্য দুটি চিত্র |
 |
| বাঁকানো কার্ণিসের নিচের কুলুঙ্গির কাজ - ১ |
 |
| বড় করে |
 |
| বাঁকানো কার্ণিসের নিচের কুলুঙ্গির কাজ - ২ |
 |
| বড় করে |
 |
| বাঁকানো কার্ণিসের নিচের কুলুঙ্গির কাজ - ৩ |
 |
| বড় করে |
 |
| বড় করে |
 |
| গর্ভগৃহের সামনের দরজার খিলানের উপরের কাজ |
 |
| পশ্চিম দিকের দরজার খিলানের উপরের কাজ |
------------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন