বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

Jorbangla Kali Temple, Itanda, Birbhum


জোড়বাংলা  কালী  মন্দির ,  ইটন্ডা ,  বীরভূম
                   
                   শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমার  অন্তর্গত  ইটন্ডা ( ইটান্ডা )  একটি  গ্রাম।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়।  গ্রামের  প্রান্তদেশে  মাল  পাড়ায়  খ্রীষ্টীয় অষ্টাদশ  শতকের  মধ্য  ভাগে  প্রতিষ্ঠিত,  ইঁটের  তৈরি,  দক্ষিণমুখী  ও  জোড়বাংলা  শৈলীর  একটি  কালীমন্দির  আছে।  কালের  প্রকোপে  মন্দিরের সম্মুখভাগ  ও  ছাদের  কিছু  অংশ  ভেঙে  গিয়েছিল।  রাজ্য  সরকার  মন্দিরটি  অধিগ্রহণ  করে  সংস্কার  করায়  মন্দিরটি  ধ্বংসের  হাত  থেকে  রক্ষা  পায়।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  পূর্ব  ও  পশ্চিম  দিকেও  অল্প  'টেরাকোটা'  আছে।  'টেরাকোটা'র  বিষয় :  ঘোড়সওয়ার,  পর্তুগিজ  রণতরী,  ঘোড়ায়  চড়ে  শিকার,  শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী,  সৈন্যদলের কুচকাওয়াজ,  কালভৈরব,  শিব, বগলামুখী,  কালী,  শিকারের  দৃশ্য  ও  কৃষ্ণলীলার  দৃশ্য  ইত্যাদি।  মন্দিরে  এখন  মৃন্ময়ী  কালী  মূর্তি  নিত্য  পূজিত  হন। 
  

জোড়বাংলা কালীমন্দির, ইটান্ডা


মন্দিরের সামনের বিন্যাস 

ঘোড়ায় চড়ে শিকার 

ঘোড়সওয়ার 

রণতরী ও কৃষ্ণ-বলরাম 

রণতরী

কৃষ্ণ-বলরাম

শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী  

সৈন্যদলের কুচকাওয়াজ 

সৈন্যদল ও অন্য চিত্র 

টেরাকোটার ফুল ও অন্য চিত্র 

যুগ্ম-মকরমুখ  

কৃষ্ণলীলা ও অন্য চিত্র 

ভক্ত হনুমান ও অন্যান্য চিত্র 

নাকাড়া বাদক ও অন্য দুটি চিত্র 

দেবী কমলা ও অন্যান্য চিত্র 

শিশু কৃষ্ণ ও অন্য চিত্র 

বলরাম ও অন্য চিত্র 

ঢাল-তরোয়ালধারী ও অন্য দুটি চিত্র 

ছেলে কোলে মা ও অন্যান্য চিত্র 

জগন্নাথ ও বলরাম 

কূর্মাবতার ও মৎস্যবতার 

পরশুরাম ও বামনাবতার 

বিষ্ণু

বগলামুখী  

কালী 

কালভৈরব 

ত্রিপুরাসুন্দরী 

ব্রম্ভা 

জগদ্ধাত্রী 

মনসা 

অশ্বারোহী দুই সৈনিক 

দুই বান্ধবী 

দ্বারপাল - ১

দ্বারপাল - ২

দ্বারপাল - ৩

দ্বারপাল - ৪

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

মৃত্যুলতা - ৩

কৌণিক ভাস্কর্য - ১ ( রথারূঢ় সূর্য  )

কৌণিক ভাস্কর্য - ২ ( রথারূঢ় সূর্য ও হনুমান )

কৌণিক ভাস্কর্য - ৩ ( সীতা, রাবণ  ও সুপার্শ্ব )

কৌণিক ভাস্কর্য - ৪


মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ৩১.১০.২০১৯

  সহায়ক  গ্রন্থ :   
১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী                                                            

                ----------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। 

আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না, বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

Radhaballav Temple, Pathak Para, Bankura Town, Bankura District


শ্রীশ্রীরাধাবল্লভ  মন্দির,  পাঠকপাড়া, 
বাঁকুড়া  শহর,  বাঁকুড়া    

শ্যামল  কুমার  ঘোষ 

            বাঁকুড়া  জেলায়  পুরাকীর্তির  অভাব  না  থাকলেও  বাঁকুড়া  শহরে  তা  কিন্তু  নামমাত্র।  বাঁকুড়া  শহরের  পাঠক  পাড়ায়  অবস্থিত,  পাঠক  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত,  মন্দিরটি  উল্লেখযোগ্য।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  দক্ষিণমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  পোড়ামাটির  অলংকরণগুলি  শুধু  সামনের  দেওয়ালে  নিবদ্ধ।  'টেরাকোটা'-কারিগরি  মাঝারি  ধরণের।  'টেরাকোটা'র  বিষয় : কৃষ্ণলীলা,  দশাবতার,  পৌরাণিক  কাহিনী  ও  নানাবিধ  সামাজিক  দৃশ্য।  খিলানশীর্ষের  প্যানেলগুলিতে  ফুল-লতা-পাতার  নকশা, নৃত্যরত  কৃষ্ণ-গোপিনী  ও  পেখমমেলা  ময়ূরের  ভাস্কর্যগুলি  সুন্দর।  গর্ভগৃহে  রাধাবল্লভ  ও  রাধিকা  মূর্তি  নিত্য পূজিত। 


রাধাবল্লভ মন্দিরের শিখর 

রাধাবল্লভ মন্দির, পাঠকপাড়া 

মন্দিরের মাঝের খিলানের উপরের কাজ 

মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ 

মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ
( বড় করে )

মন্দিরের কৌণিক ভাস্কর্য 

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩

কুলুঙ্গির মধ্যে কাজ - ৪

কুলুঙ্গির মধ্যে কাজ - ৫

কুলুঙ্গির মধ্যে কাজ - ৬

কুলুঙ্গির মধ্যে কাজ - ৭

কুলুঙ্গির মধ্যে কাজ - ৮

কুলুঙ্গির মধ্যে কাজ - ৯

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.০৭.২০১৯


 সহায়ক  গ্রন্থ :
             ১)  বাঁকুড়া  জেলার  পুরাকীর্তি : অমিয়কুমার  বন্দোপাধ্যায়    
                                                       
               ------------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না, বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।