Banglar mandir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Banglar mandir লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

Damodar Temple, Badanganj, Goghat, Hooghly, West Bengal


দামোদর  মন্দির,  বদনগঞ্জ,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            আরামবাগ  মহকুমার  গোঘাট  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  বদনগঞ্জ।  রেলপথে  হাওড়া  থেকে  গোঘাটের  দূরত্ব  ৯২  কিমি।  হাওড়া  থেকে  ট্রেনে  গোঘাট  গিয়ে  সেখান  থেকে  বাসে  বদনগঞ্জ  যাওয়া  যায়।  আরামবাগ  বা  তারকেশ্বর  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  একসময়  গ্রামটি   তসর  ও  রেশম  শিল্পের  জন্য  প্রসিদ্ধ  ছিল।

            গ্রামে  বরাট  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  দামোদর  মন্দিরটি  উল্লেখযোগ্য।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  নবরত্ন  শৈলীর  মন্দির।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  একটিই  দরজা।  নির্মাণকাল  ১৮১০  খ্রিষ্টাব্দ  বা  ১২১৭  বঙ্গাব্দ।  মন্দিরের  উত্তর  দিকের  দেওয়ালে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  রঙের  প্রলেপে  লেখা  অস্পষ্ট  হলেও  নির্মাণকাল  বোঝা  যাচ্ছে।  মন্দিরের  সামনের  দেওয়ালে  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  এই  টেরাকোটার  চিত্রাবলী  খুবই  আকর্ষণীয়।  'টেরাকোটা'র  বিষয় :  রাম-রাবণের  যুদ্ধ,  কৃষ্ণলীলা,  কালী,  ষড়ভুজ  গৌরাঙ্গ,  নারদ,  বরাহ  অবতার,   মৎস্যাবতার,  ভক্ত  হনুমান,  মহিষাসুরমর্দিনী  মূর্তি  ইত্যাদি।  মন্দিরের  দক্ষিণ  দিকের  দেওয়ালে  কৃষ্ণকালীর  একটি  ফলক  আছে।  নবরত্ন  মন্দিরের  দ্বিতলের  সামনের  দেওয়ালে  দুটি  'টেরাকোটা'র  গনেশ  মূর্তি  এবং  উত্তরদিকের  দেওয়ালে  পঙ্খের  কাজ  উল্লেখযোগ্য।  গর্ভগৃহে  শ্রীশ্রী  দামোদর  জিউ  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।

            মন্দিরটির  আশু  সংস্কারের  প্রয়োজন।  সরকারের  কাছে  এবং  বদনগঞ্জের  জন-প্রতিনিধিদের  কাছে  আবেদন  করছি  যাতে  তাঁরা  এ  ব্যাপারে  একটু  সহৃদয়  হন।  পুরাতত্বের  দিক  থেকে  এই  মন্দির  বদনগঞ্জবাসীদের  কাছে  সত্যই  গর্বের  বস্তু।

            মন্দিরটির  পরিদর্শনের  তারিখ : ৩০.১২.২০১৭ 


দামোদর  মন্দিরের  একটি  'টেরাকোটা'  মূর্তি

দামোদর  মন্দিরের  উপরের  অংশ 

মন্দিরের  দ্বিতলের  সামনের  বিন্যাস 

সামনের  খিলানের  উপরের  পঙ্খের  কাজ 

বিভিন্ন  মুখ 

এক  দিকের  সিদ্ধিদাতা  গনেশ 

অপর  দিকের  সিদ্ধিদাতা  গনেশ 

উত্তর  দিকের  খিলানের  উপরের  পঙ্খের  কাজ 

মন্দিরের  শিখর 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ   দিকের  খিলানের  উপরের  কাজ

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

মাঝের  খিলানের  উপরের  কাজ

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

রাম-রাবণের  যুদ্ধ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

বস্ত্রহরণ  ও  অন্যান্য  চিত্র 

কৃষ্ণ

বলরাম 
টেরাকোটার  মূর্তি

শিব  পূজা  ও  মৎস্যাবতার 

বরাহ  অবতার 

অশ্বারোহী  যোদ্ধা  ও  গনেশ   

নারদ  ও  অন্য  চিত্র 

কালী  ও  ষড়ভুজ  গৌরাঙ্গ 

কালী 

ছেলে  কাঁকে  মহিলা  ও  অন্য  দুটি  চিত্র 

ছেলে  কাঁকে  মহিলা  ও  ভক্ত  হনুমান  

মহিষাসুরমর্দিনী  ও  দধিমন্থন 

মহিষাসুরমর্দিনী  মূর্তি 

দক্ষিণ  দিকের  দেওয়ালের  ফলক
( কৃষ্ণকালী ) 

প্রতিষ্ঠাফলক 

শ্রীশ্রী দামোদর  জিউ ( নারায়ণ  শিলা )

         সহায়ক  গ্রন্থাবলী :             
                       ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য

                 ------------------------------------

  অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 

সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9836382920 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

রবিবার, ২ অক্টোবর, ২০১৬

Twin Shiv Temple, Nityanandapur, Hooghly


জোড়া  শিব  মন্দির,  নিত্যানন্দপুর,  হুগলি 

                    শ্যামল  কুমার  ঘোষ 

            ব্যাণ্ডেল-কাটোয়া  রেলপথে  কুন্তিঘাট  একটি  স্টেশন।  ব্যাণ্ডেল  থেকে  তৃতীয়  স্টেশন।  হাওড়া  থেকে  রেলপথে  দূরত্ব  ৫১  কিমি।  আগে  কুন্তিঘাট  স্টেশনের  নাম  ছিল  নিত্যনন্দপুর।  স্টেশন  থেকে  ২  কিমি  দূরে  নিত্যানন্দপুর  গ্রাম।  প্রাচীনকালে  শ্রী  রঘুনাথ  দাস  গোস্বামী  শ্রীমদ্  নিত্যানন্দ  প্রভুর  এইস্থানে  আগমন  স্মরণীয়  করবার  জন্য  গ্রামের  নামকরণ  করেন  নিত্যনন্দপুর।  দুশ  বছরেরও  বেশি  পূর্বে  এই  বৈশিষ্টহীন  ক্ষুদ্র  গ্রামে  একজন  খ্যাতনামা  পণ্ডিত  ছিলেন,  তাঁর  নাম  চন্দ্রশেখর  বাচস্পতি।  তিনি  নবাব  সফররাজ  খাঁর  কাছ  থেকে  জমিদারী  পেয়ে  এই  গ্রামে  এসে  বাস  করেন।  তাঁর  পৌত্র  শঙ্কর  নারায়ণ  ভট্টাচার্য  এই  গ্রামে  ঈশানেশ্বর  ও  ত্র্যম্বকেশ্বর  নামক  আটচালা  শৈলীর  জোড়া  শিবমন্দির  প্রতিষ্ঠা  করেন। 

            মন্দির  দুটি  একই  উঁচু  ভিত্তিবেদির  উপর  প্রতিষ্ঠিত,  অলিন্দ  বিহীন  ও  পশ্চিম মুখী।  দুটি  মন্দিরেরই  একটি  করে  প্রবেশদ্বার।  উভয়  প্রবেশদ্বারের  উপরে  পত্রাকৃতি  খিলান,  অর্থাৎ  খিলানের  নিচের  প্রান্ত  ছোট  ছোট  অর্ধবৃত্তাকারে  ঢেউ  খেলানো।  উভয়  শিবমন্দিরের  খিলানের  উপরের  প্রান্ত  বরাবর  দশটি  করে  প্রতীক  শিবমন্দির  এবং  তার  মধ্যে  শিবলিঙ্গ।  সুধীর  কুমার  মিত্র  লিখিত  "হুগলি  জেলার  ইতিহাস"  থেকে  জানা  যায়  যে  উভয়  মন্দিরের  সামনের  দেওয়াল  পূর্বে  পোড়ামাটির  অলংকারে  সমৃদ্ধ  ছিল।  কিন্তু  কালের  নির্মম  আঘাতে  সেই  অলংকারের  সামান্যই  আজ  অবশিষ্ট।  উপরন্তু  সেই  অবশিষ্ট  টেরাকোটা  অলংকারও  অপটু  হাতের  রঙের  প্রলেপে  অনেকটাই   ম্লান।  পূর্বোক্ত  বই  থেকে  জানা  যায়,  মন্দিরের  নির্মাণকাল  ১৭০৫  শকাব্দ  এবং  মন্দিরের  শিল্পী  ছিলেন  চিন্তামণি  দে।  মন্দির  দুটিতে  ঈশানেশ্বর  ও  ত্র্যম্বকেশ্বর  নামক  জোড়া  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 

          নিত্যানন্দপুরের  এই  জোড়া  শিবমন্দিরে  যেতে  হলে  হাওড়া  বা  শিয়ালদহ  থেকে  কাটোয়া  লোকাল  ধরুন।  ব্যাণ্ডেল  থেকেও  কাটোয়া  লোকাল  পাবেন।  স্টেশনের  পূর্ব  দিকে  টিকিট  ঘরের  পাশ  থেকে  গোপালপুর  যাওয়ার  অটোতে  নিত্যনন্দপুরের  মোড়ে  নামুন।  সেখান  থেকে  হেঁটে  মন্দির।  ৬ নং  জাতীয়  সড়ক  ধরেও  যেতে  পারেন। 

জোড়া  শিবমন্দির,  নিত্যানন্দপুর

একটি  মন্দিরের  সামনের  বিন্যাস

একটি  মন্দিরের  খিলানের  উপরের কাজ

মন্দিরের  টেরাকোটার  কাজ - ১

মন্দিরের  টেরাকোটার  কাজ - ২

একটি  মন্দিরের  শিবলিঙ্গ


    সহায়ক  গ্রন্থ :
          ১)  হুগলি  জেলার  ইতিহাস  ( ২ য়  ভাগ ) :  সুধীর  কুমার  মিত্র  

----------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। 

বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।