শনিবার, ২০ নভেম্বর, ২০২১

Balak Nath and Sita Nath Shib Temple, Tarak Pramanik Road, Simla, Kolkata

বালক  নাথ  ও  সীতা  নাথ  শিব  মন্দির,  তারক  প্রামাণিক  রোড,  সিমলা,  কলকাতা 

                       শ্যামল  কুমার  ঘোষ

           কলকাতার  বিধান  সরণির  উপর  অবস্থিত  শ্রীমানী  বাজারের  কাছে  তারক  প্রামাণিক  রোড।  এই  রাস্তার  উপর  অবস্থিত  বালক  নাথ  ও  সীতানাথ  শিব  মন্দির।  সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  মন্দিরের  কার্নিস  সোজা।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ  যেটা  পরিদর্শন  কক্ষ  হিসাবে  ব্যবহার  করা  হয়।  গর্ভগৃহের  দরজার  খিলানের  এক  একটি  স্তম্ভ  'কলাগেছ্যা'  রীতির  গোল  ও  সরু  স্তম্ভগুচ্ছের  সমষ্টি।  এখানে  সামান্য  পঙ্খের  কাজ  আছে।  অলিন্দে  আছে  দুটি  পিতলের  ঘন্টা।  ১৩০৭  বঙ্গাব্দের  ( ১৯০০ খ্রীষ্টাব্দ )  ২৮  শে  আষাঢ়  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  কংস  বণিক  সমাজের  স্বর্গীয়  মধুসূদন  কুণ্ডুর  স্ত্রী  শ্রীমতী  বামা  সুন্দরী  দাসী।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  গর্ভগৃহে  বালক  নাথ  ও  সীতানাথ  নামে  দুটি  ছোট  ছোট  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  কংস  বণিক  সম্প্রদায়  মন্দিরটি   দেখাশোনা  করেন।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ১৬.১১.২০২১      

বালক নাথ ও সীতানাথ শিব মন্দিরের শিখর 
 
বালক নাথ ও সীতানাথ শিব মন্দির

গর্ভগৃহের সামনের বিন্যাস 

দরজার খিলানের উপরের কাজ 

প্রতিষ্ঠাফলক 

আর একটি ফলক 

গর্ভগৃহে বালক নাথ ও সীতানাথ শিবলিঙ্গ 

              কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

                        কলকাতার  মন্দির

          -------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।




 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

1 টি মন্তব্য: