দুটি শিখর-দেউল শিবমন্দির, রাজনগর, পূর্ব মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অধীন একটি গ্রাম রাজনগর। হাওড়া-মেদিনীপুর রেলপথে পাঁশকুড়া স্টেশন থেকে বাসে প্রথমে রাতুলিয়া। সেখান থেকে অটোতে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে সামন্ত পরিবারের প্রতিষ্ঠিত পাশাপাশি অবস্থিত শিবের দুটি পশ্চিমমুখী শিখর-দেউল উল্লেখযোগ্য।
উত্তর দিকের মন্দিরটি অপর মন্দিরটি অপেক্ষা বেশ বড়। মন্দিরটির চারদিকের দেওয়ালে 'টেরাকোটা'র ফলক আছে। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। তবে মন্দিরটি ঊনিশ শতকের প্রথম দিকে নির্মিত বলে মনে হয়। দক্ষিণ দিকের মন্দিরটিও পূর্বোক্ত মন্দিরটির সমসাময়িক বলে জানা যায়। এ মন্দিরে এখন কোনো টেরাকোটা ফলক নেই।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ২২.০১.২০১৯
 |
| দুটি শিখর দেউল শিবমন্দির, রাজনগর |
 |
| উত্তর দিকের মন্দির |
 |
| মন্দিরের সামনের দেওয়ালের কাজ |
 |
| বড় করে |
 |
| দক্ষিণ দিকের দেওয়ালের কাজ |
 |
| বস্ত্রহরণ |
 |
| পূর্ব দিকের দেওয়ালের কাজ |
 |
| বড় করে |
 |
| উত্তর দিকের দেওয়ালের কাজ |
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
-------------------------------------- অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।
আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।
অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।
প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
|
বড় মন্দিরটির শিখরে একটি মিথুন মূর্তি আছে
উত্তরমুছুন