শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

Pancharatna Damodar Temple, Paschim Para, Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman

পঞ্চরত্ন  দামোদর  মন্দির,  পশ্চিম  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

                  শ্যামল  কুমার  ঘোষ 

            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  মাঝের  পাড়ার  পঞ্চরত্ন  মন্দির  নিয়ে  আগেই  লিখেছি।  এখানে  পশ্চিম  পাড়ার  দামোদর  মন্দির  নিয়ে  আলোচনা  করব।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  মণ্ডল  ( স্থানীয়দের  কাছে  মোড়ল )  পরিবার। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  উত্তরমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  ঢোকার  দুটি  দরজা,  একটি  সামনে  অর্থাৎ  উত্তর  দিকে  এবং  অপরটি  পশ্চিম  দিকে।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রাধা  ও  অন্যান্য  গোপিনী  সহ  কৃষ্ণ,  কংস  বধ,  রাসমণ্ডল,  মহিষাসুরমর্দিনী,  হর-পার্বতী  ও  বালকৃষ্ণ  ইত্যাদি। 
 
            মন্দিরটির  সামনে  গাছ-গাছালি  এমন  ভাবে  ঘিরে  আছে  যে  ছবি  তোলা  খুবই  কষ্টকর।  অনেক  দিন  আগে  মন্দিরের গর্ভগৃহ  থেকে  বিগ্রহ  চুরি  যায়।  সেই  থেকে  মন্দিরে  নিত্য  পূজা  হয়  না।  তবে  ব্যৎসরিক  পূজা  হয়।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ১৪.১২.২০১৯ 

রাধা ও অন্যান্য গোপিনীসহ কৃষ্ণ 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের শিখর 

বাঁ  দিকের খিলানের উপরের কাজ 

বাঁ  দিকের খিলানের উপরের কাজ 

কংস বধ 

রাধা ও অন্যান্য গোপিনীসহ কৃষ্ণ

মাঝের খিলানের উপরের কাজ

রাসমণ্ডল 

রাসমণ্ডল 

ডান  দিকের খিলানের উপরের কাজ

টেরাকোটা চিত্র - ১

টেরাকোটা চিত্র - ২

কৃষ্ণ 

হর-পার্বতী 

বালকৃষ্ণ 

টেরাকোটা চিত্র - ৩

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

দধিমন্থন কালে কৃষ্ণের দধিভান্ডে হস্তপ্রবেশ  

শিশু কৃষ্ণ ও যশোদা 

যশোদা শিশু কৃষ্ণের পায়ে নুপুর পড়াচ্ছেন 

কৃষ্ণ 

কৌণিক ভাস্কর্য - ১

কৌণিক ভাস্কর্য - ২

নকশা - ১

নকশা - ২

গর্ভগৃহের সামনের খিলানের উপরের কাজ 
           
            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 

---------------------------------------------------------------------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।

প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।

 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

Pancharatna Narayan ( Lakshmi-Janardan ) Temple, Moukhira, Purba Bardhaman

পঞ্চরত্ন  নারায়ণ  ( লক্ষ্মী-জনার্দন )  মন্দির,  মৌখিরা,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            পূর্ব  বর্ধমান  জেলার  আউশগ্রাম  থানার  অন্তর্গত  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম  মৌখিরা।  বাসে  পানাগড়-ইলামবাজার  রাস্তার  ১১  মাইল  স্টপেজে  নেমে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  অনেক  গুলি  মন্দির  আছে।  তার  মধ্যে  স্থানীয়  রায়  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  লক্ষ্মী-জনার্দন  মন্দিরটি  খুবই  প্রসিদ্ধ। 

            সামান্য  উঁচু  ভিত্তিভূমির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  উত্তরমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরের  ত্রিখিলান  প্রবেশপথের  উপর  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  ত্রিখিলান  প্রবেশপথের  বাঁ  দিকের  খিলানের  উপর  কুবলয়পীড়,  চানুরা,  মুষ্টিক  ও  কংস  বধ  দৃশ্য,  মাঝের  খিলানের  উপর  রাসমণ্ডল,  রাধাকৃষ্ণের  যুগল  মূর্তি,  চুল  বাঁধা  ইত্যাদি  চিত্র  ও  ডান  দিকের  খিলানের  উপর  কৃষ্ণ  লীলার  বিভিন্ন  দৃশ্য  দেখা  যায়।  মন্দিরটি  ১৭২৩  শকাব্দে  বা  ১৮০১  খ্রীষ্টাব্দে  নির্মিত  হয়।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।

লক্ষ্মী-জনার্দন মন্দির, মৌখিরা

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

কৃষ্ণ কর্তৃক কংস বধ ও অন্য চিত্র 

উপরে, কুবলয়পীড় বধ ও
নিচে, চানুরা ও মুষ্টিক নামক দুই মল্লবীরের নিধন 

মাঝের খিলানের উপরের কাজ

রাসমণ্ডল ও অন্যান্য চিত্র 

রাসমণ্ডল 

রাধাকৃষ্ণের  যুগল  মূর্তি ও অন্যান্য চিত্র 

রাধাকৃষ্ণের  যুগল  মূর্তি ও অন্য চিত্র 

কেশ পরিচর্যা 
ডান  দিকের খিলানের উপরের কাজ

বসুদেবের যমুনা অতিক্রমের দৃশ্য ও অন্য দুটি চিত্র 

বসুদেব-দেবকী কর্তৃক চতুর্ভূজ কৃষ্ণ ( বিষ্ণু ) বন্দনা
ও অন্য দুটি চিত্র
  
শিশু কৃষ্ণকে যমুনার জলপূর্ণ ঘটের দ্বারা স্নান করানো,
শিশু কৃষ্ণের পরিচর্যা ও 
আনন্দোৎসব 

পুতনা বধ 

প্রতিষ্ঠাফলক
            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৯ 

                  ------------------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।

প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।

 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

Sridhar Temple, Gopalpur, Hooghly

শ্রীধর মন্দির,  গোপালপুর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ 

            হুগলি  জেলার  ধনিয়াখালি  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  গোপালপুর।  গ্রামে  স্থানীয়  ঘোষ  বংশ  প্রতিষ্ঠিত  একটি  ভগ্ন  মন্দির  আছে।  হাওড়া-বর্ধমান  ( কর্ড )  লাইনের  শিবাইচন্ডি  ( রেলপথে  হাওড়া  থেকে  দূরত্ব  ৫১  কিমি )  স্টেশন  থেকে  ট্রেকারে  এই  মন্দিরে  যাওয়া  যায়।

            মন্দিরটি  একসময়  পঞ্চরত্ন  শৈলীর  ছিল।  কিন্তু  এখন  তা  বোঝার  উপায়  নেই।  মন্দিরে  এখনও  কিছু  'টেরাকোটা'  অলংকরণ  অবশিষ্ট  আছে।  গর্ভগৃহে  শ্রীধর  ( শালগ্রাম  শিলা )  বিগ্রহ  নিত্য  পূজিত।   

শ্রীধর মন্দির 

মন্দিরের সামনের বিন্যাস - ১

মন্দিরের সামনের বিন্যাস - ২

কৃষ্ণ

কৃষ্ণ 

থাম 

তিন বিদেশী 

বলরাম 

নকশা - ১

নকশা - ২

নকশা - ৩

মন্দিরটির  পরিদর্শনের  তারিখ : ২০.০১.২০১৮

সহায়ক  গ্রন্থাবলী :              
        ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য
 
------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।