রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

Bishnu Temple, Shyambazar, Goghat, Hooghly


বিষ্ণু  মন্দির,  শ্যামবাজার,  গোঘাট,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            আরামবাগ  মহকুমার  গোঘাট  ব্লকের   অন্তর্গত  একটি  গ্রাম  শ্যামবাজার।  শ্যামবাজারে  যেতে  হলে  তারকেশ্বর  বা  আরামবাগ  থেকে  বদনগঞ্জের  বাসে  উঠে  কর্ণপুরে  নামতে  হবে।  সেখান  থেকে  হেঁটে  শ্যামবাজার  গ্রাম  একসময়  গ্রামটি  তসর  ও  তাঁতের  কাপড়  এবং  আবলুস  কাঠের  খেলনার  জন্য  বিখ্যাত  ছিল।  গ্রামে  দত্ত  ও  দাস  বংশ  প্রতিষ্ঠিত  দুটি  'টেরাকোটা'  অলংকারযুক্ত  মন্দির  উল্লেখযোগ্য।  এখানে  আমরা  দত্ত  বংশ  প্রতিষ্ঠিত  মন্দিরটি  সম্বন্ধে  আলোচনা  করব।
  
           দত্ত  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  বিষ্ণু  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  পঞ্চরত্ন  শৈলীর।  শিখরগুলি  রেখধরণের  খাঁজকাটা।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  একটিই  দরজা।  নির্মাণকাল  ১৭৯০  খ্রিষ্টাব্দ  বা  ১১৯৭  বঙ্গাব্দ।  মন্দিরের  সামনের  দেওয়ালে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা অলংকারে  অলংকৃত।  তবে  মন্দিরটির  অবস্থা  খুবই  খারাপ।  ভিত্তিবেদি  সংলগ্ন  দুটি  পূর্ণ  স্তম্ভ  ও  বাঁদিকের  অর্ধ  স্তম্ভ  নষ্ট  হয়ে  গেছে।  অনেক  ফলকও  নষ্ট  হয়ে  গেছে।  কিন্তু  যে  সমস্ত  টেরাকোটা  ফলকগুলি  অবশিষ্ট  আছে  তা  খুবই  উন্নত  মানের।  গর্ভগৃহে  শ্রীশ্রী বিষ্ণু ( নারায়ণ  শিলা ) নিত্য  পূজিত। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৪.১২.২০১৮ 

ডান দিকের খিলানের উপরের কাজ
বিষ্ণু মন্দির, শ্যামবাজার, হুগলি 

মন্দিরের শিখর ( দক্ষিণ দিক থেকে তোলা )

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ ( বড় করে )

চতুরানন ( ব্রহ্মা )

ডান দিকের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ ( বড় করে )

বড়  করে 

কালী 

কুলুঙ্গির কাজ 

কুলুঙ্গির কাজ

কুলুঙ্গির কাজ

পরশুরাম ও অন্য চিত্র 

বামন, বরাহ ও মৎস্যাবতার 

বরাহ ও মৎস্যাবতার 

প্রতিষ্ঠাফলক 

অন্য একটি  চিত্র - ১

অন্য একটি চিত্র - ২

ডান  দিকের  অর্ধ  স্তম্ভ অঞ্চল 

ভগীরথের গঙ্গা  আনয়ন 

ডান  দিকের  অর্ধ  স্তম্ভ

গোষ্ঠে যাত্রা 
শিকার দৃশ্য 

কেশীবধ, কুবলায়পীড় বধ ও অন্য চিত্র 

জমিদারের অন্যত্র গমন 

কংস বধ ও অন্য চিত্র 

গর্ভগৃহের দরজার খিলানের উপরের নকশা 

শ্রীশ্রী বিষ্ণু ( নারায়ণ শিলা )


 সহায়ক  গ্রন্থাবলী :             
                       ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য

             -----------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

                                                                          

Bishnu Temple, Mamudpur, Goghat, Hooghly District


বিষ্ণু  মন্দির,  মামুদপুর,  গোঘাট,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            আরামবাগ  মহকুমার  গোঘাট  ব্লকের   অন্তর্গত  একটি  গ্রাম  মামুদপুর।  এই  গ্রামে  যেতে  হলে  তারকেশ্বর  বা  আরামবাগ  থেকে  বদনগঞ্জের  বাসে  উঠে  মামুদপুর  মোড়ে  নামতে  হবে।  সেখান  থেকে  হেঁটে  মামুদপুর  গ্রাম  এই  গ্রামের  বিষ্ণু  মন্দিরটি  উল্লেখযোগ্য।  মন্দিরটি  সেন  বংশ  প্রতিষ্ঠিত।  তবে  বর্তমানে  মন্দিরটি  স্থানীয়  রায়  পরিবারের  তত্ত্বাবধানে  আছে।   
  
           মন্দিরটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  পঞ্চরত্ন  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  মন্দিরে  ঢোকার  একটিই  দরজা।  নির্মাণকাল  ১৭২৮  শকাব্দ  অর্থাৎ  ১৮০৬  খ্রিষ্টাব্দ  বা  ১২১৩  বঙ্গাব্দ।  মন্দিরের  সামনের  দেওয়ালে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকারে  অলংকৃত।  তিনটি  খিলানের  উপরের  টেরাকোটার  বিষয় :  রামায়ণের  কাহিনী।  বাঁকানো  কার্নিসের  নিচের  একটি  অনুভূমিক  সারি  ও  দেওয়ালের  ধারের  একটি  করে  উলম্ব  সারির  বর্গাকার  কুলুঙ্গিতে  আছে  বিভিন্ন  মূর্তি।  ভিত্তিবেদি  সংলগ্ন  স্তম্ভের  টেরাকোটার  বিষয় :  কৃষ্ণলীলা  ও  বিভিন্ন  সামাজিক  চিত্র।  গর্ভগৃহের  দরজার  দুপাশে  দুটি  বড়  মূর্তি  আছে।  মন্দিরটি  বারবার  রং  করার  ফলে  বেশির  ভাগ  'টেরাকোটা'  ফলকের  সূক্ষ্মতার  হানি  হয়েছে।  মন্দিরটি  পাঁচিল  দিয়ে  ঘেরা।  গর্ভগৃহে  শ্রীশ্রী বিষ্ণু ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।  

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৪.১২.২০১৮

বিষ্ণু মন্দির, মামুদপুর, হুগলি 

মন্দিরের শিখর ( সামনে থেকে তোলা )

মন্দিরের শিখর ( ডান  দিক থেকে তোলা 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ

ডান দিকের খিলানের উপরের কাজ

কুলুঙ্গির মধ্যের কাজ - ১

মহাদেব 

কৃষ্ণ  ও  দুই  সখি 

মহিষাসুরমর্দিনী 

কল্কি  ও  নৃসিংহ  অবতার  

প্রতিষ্ঠাফলক 

কুলুঙ্গির মধ্যের কাজ - ২

কুলুঙ্গির মধ্যের কাজ - ৩

মন্দিরের কোনাচ 

বাঁ দিকের অর্ধ স্তম্ভের কাজ 

বাঁ দিকের পূর্ণ স্তম্ভের কাজ 

ডান দিকের অর্ধ স্তম্ভের কাজ
ডান দিকের অর্ধ স্তম্ভের কাজ

দ্বারপাল  

শ্রীশ্রী বিষ্ণু ( নারায়ণ শিলা )

 সহায়ক  গ্রন্থাবলী :             

                       ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য

             -----------------------------------------


অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। 

বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না।বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।


                                                                    

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

Krishna Lila In Terracotta Temples of Bengal (Part 1)

            
বাংলার  টেরাকোটা  মন্দিরে  কৃষ্ণলীলা
( প্রথম  অংশ )

               শ্যামল  কুমার  ঘোষ