বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

One Pancharatna Terracotta Temple and three other temples, Charkalgram, Birbhum

একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দির ও অন্য তিনটি মন্দির, চারকলগ্রাম , বীরভূম

                  শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম জেলার নানুর মহকুমা ও ব্লকের অধীন একটি গ্রাম  চারকলগ্রাম । বর্ধিষ্ণু গ্রামটি নানুর থেকে ৭ কিমি দূরে অবস্থিত। গ্রামে স্থানীয় চট্টোপাধ্যায় পরিবারের দেবীচরণ চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেরাকোটা মন্দির উল্লেখযোগ্য। অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহে ঢোকার একটিই দরজা, সামনে। মন্দিরের সামনের দেওয়াল পোড়ামাটির অলংকরণযুক্ত। এই অলংকরণের মধ্যে সপরিবারে দুর্গা, সিংহবাহিনী, গজলক্ষ্মী, গণেশ ইত্যাদি উল্লেখযোগ্য। ১২৪৫ বঙ্গাব্দে ( ১৮৩৮ খ্রিস্টাব্দে ) মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। গর্ভগৃহে একটি নন্দী বিগ্রহ ও একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত। এখানে উল্লেখ্য, মন্দিরে কোন স্ত্রীলোকের প্রবেশাধিকার নেই। পশ্চিমবঙ্গের কোন মন্দিরে এরকম বিধিনিষেধ আছে শুনিনি। 

            এই মন্দিরের পাশেই তিনটি শিব মন্দির আছে। অল্প উঁচু  এবং একই ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দিরগুলি পশ্চিমমুখী। মন্দির তিনটির উত্তর দিকের মন্দিরটি চারচালা শৈলীর, দক্ষিণ দিকের মন্দিরটি আটচালা শৈলীর এবং মধ্যের মন্দিরটি একটি দালান ঘর মাত্র। তিনটি মন্দিরেরই একটি করে প্রবেশদ্বার, সামনে। মন্দির তিনটির সামনের দেওয়ালে সামান্য টেরাকোটার অলংকরণ আছে। মন্দির তিনটির একটিতে নন্দী ও শ্বেতপাথরের শিবলিঙ্গ এবং অপর দুটিতে একটি করে নন্দীর বিগ্রহ ও একটি করে কষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত। 

 গজলক্ষ্মী

পঞ্চরত্ন মন্দির, চারকলগ্রাম, বীরভূম

সপরিবারে দুর্গা 

কুলুঙ্গির কাজ - ১
( সিংহবাহিনী ও গজলক্ষ্মী )

কুলুঙ্গির কাজ - ২
 ( গজলক্ষ্মী )

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫
( গণেশ ও জগদ্ধাত্রী )

কুলুঙ্গির কাজ - ৬
( গণেশ )

কুলুঙ্গির কাজ - ৭
( নকশা )

প্রতিষ্ঠাফলক 

শিবলিঙ্গ ও নন্দী বিগ্রহ 

পশ্চিমমুখী তিনটি মন্দির, চারকলগ্রাম, বীরভূম  

আটচালা মন্দির, চারকলগ্রাম, বীরভূম

আটচালা মন্দিরের সামনের কাজ 

১ম মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ 

২য় মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ

৩য় মন্দিরের গর্ভগৃহের নন্দী বিগ্রহ ও শিবলিঙ্গ


          কলকাতা থেকে কী ভাবে যাবেন ?

            কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে নানুর স্টপেজে নামুন। সেখান থেকে টোটোতে চারকলগ্রামের মন্দির।

 সহায়ক গ্রন্থ :

               ১)  বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী               

                          ----------------------------

  
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
                             

Twin Shib Temple, Kagram, Murshidabad

 

জোড়া শিব মন্দির, কাগ্রাম, মুর্শিদাবাদ


                    শ্যামল কুমার ঘোষ

            মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ ব্লকের অধীন কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। কেউ কেউ এই গ্রামকে প্রাচীন ' কঙ্কগ্রাম' বলে থাকেন। হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে সহজেই এই গ্রামে যাওয়া যায়। গ্রামে পোড়ামাটির অলংকার সমৃদ্ধ শিবের এক জোড়া মন্দির আছে।

          অল্প উঁচু এবং একই ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দির দুটি দেউল শৈলীর। দেউল দুটির সামনের দেওয়াল টেরাকোটা অলংকরণে অলংকৃত। টেরাকোটার বিষয় : রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব, ষড়ভুজ গৌরাঙ্গ, গণেশ, গরুড়বাহন বিষ্ণু, মৎস্যবতার ইত্যাদি। দেউল দুটিতে কয়েকটি মহিষাসুরমর্দিনী মূর্তি ও হংসশ্রেণী আছে। কোন প্রতিষ্ঠাফলক নেই। তবে ১৮ শতকের মাঝামাঝি নির্মিত বলে অনুমিত হয়। দেউল দুটির গর্ভগৃহে একটি করে শিব লিঙ্গ নিত্য পূজিত।

কসরত ও হংস 

জোড়া দেউল, কাগ্রাম, মুর্শিদাবাদ 

বাঁ দিকের দেউল 

খিলানের উপরের কাজ 

রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

কুলুঙ্গির কাজ - ৮

কুলুঙ্গির কাজ - ৯

কুলুঙ্গির কাজ - ১০

কুলুঙ্গির কাজ - ১১

কুলুঙ্গির কাজ - ১২

স্তম্ভ 

টেরাকোটার কাজ - ১

টেরাকোটার কাজ - ২

হংসশ্রেণী - ১

হংসশ্রেণী - ২

হংসশ্রেণী - ৩

ডান দিকের দেউল 

খিলানের উপরের কাজ

বড় করে 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

কুলুঙ্গির কাজ - ৭

টেরাকোটার কাজ - ৩

নকশা 

কসরত 

কসরত ও হংস 

            কী ভাবে যাবেন ?

              হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। কাটোয়া বা কান্দি থেকে কাটোয়া-কান্দি বাসেও এখানে যেতে পারেন।
                ------------------------------
 রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।

 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

            প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।