Terracotta temples of Daspur Paschim Medinipur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Terracotta temples of Daspur Paschim Medinipur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Ekratna Gopinath temple, Daspur, Paschim Medinipur

 একরত্ন গোপীনাথ মন্দির, দাসপুর, 

পশ্চিম মেদিনীপুর

                          শ্যামল কুমার ঘোষ

            পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া-ঘাটাল বাস রাস্তায় প্রায় ২৫.৮ কিমি দূরে ( পাঁশকুড়া থেকে ) দাসপুর গ্রাম। সেখান থেকে পূর্ব দিকে হাঁটা পথে গ্রামের দত্ত পাড়ায় অবস্থিত সিংহ পরিবারের প্রতিষ্ঠিত গোপীনাথের মন্দিরটি গ্রামের একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি ছিল। কিন্তু কালের করাল গ্রাসে তা এখন জরাজীর্ন এবং পরিত্যক্ত। কিন্তু কিছু কিছু টেরাকোটার নমুনা দেখলে বোঝা যায় যে এই টেরাকোটা খুবই উচ্চ মানের ছিল। 

            ভূমি সমতলে স্থাপিত, পূর্বমুখী মন্দিরটি একরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট অলিন্দ। ১৮৯৮ খ্রিস্টাব্দের ভূমিকম্পে ও ১৯৭৮ খ্রীষ্টাব্দের বন্যায় মন্দিরটির প্রভূত ক্ষতি হয়। শ্রী তারাপদ সাঁতরার লেখা থেকে জানা যায় যে মন্দিরটি ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মন্দিরে আগে একটি প্রতিষ্ঠাফলক ছিল। স্থানীয় একজনের কাছে জানা গেল যে মন্দিরটি আগে হরিসাধন সিং (সিংহ ) -এর মালিকাধীন ছিল। এখন এটি তাঁর মেয়ে অর্চনা দে'র মালিকাধীন। 

অর্ধ স্তম্ভের কাজ - ১
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

গোপীনাথ মন্দির, দাসপুর 

মন্দিরের সামনের বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

রামায়ণের যুদ্ধ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

রামরাবণের যুদ্ধ 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

অর্ধ স্তম্ভের কাজ - ১
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

অর্ধ স্তম্ভের কাজ - ২
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

অর্ধ স্তম্ভের কাজ - ৩
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

অর্ধ স্তম্ভের কাজ - ৪
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

অর্ধ স্তম্ভের কাজ - ৫
( রাধাকৃষ্ণের নৃত্যের ভঙ্গিমা )

কুলুঙ্গির কাজ 

ভার বাহক 

একটি অর্ধস্তম্ভ 

হংসশ্রেণী 

অর্ধস্তম্ভের ভিত্তিবেদি সংলগ্ন কাজ 
( উপরে কৃষ্ণের নৌকায় গোপীদের দধিভাণ্ড বহন 
নিচে, হার্মাদ রণতরী )  

বাঁ দিকের পূর্ণস্তম্ভের কাজ  

উপরে, গোপীদের দধিভাণ্ড বহন ও শ্রীকৃষ্ণকে প্রদান 
নিচে, ঝাঁপানে চড়া তামাকু সেবনরত জমিদার ও অন্য চিত্র    

গোপীদের দধিভাণ্ড বহন ও শ্রীকৃষ্ণকে প্রদান

ঝাঁপানে চড়া তামাকু সেবনরত জমিদার ও অন্য চিত্র

গানবাজনার আসর 

যুদ্ধযাত্রা 

পদাতিক সৈন্য 

           কী ভাবে যাবেন ?

             হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর গামী ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামুন। স্টেশনের কাছেই পাঁশকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে ঘাটাল গামী বাসে দাসপুর স্টপেজে নামুন। সেখান থেকে পূর্ব দিকে হেঁটে মন্দিরে যাওয়া যায়।

      সহায়ক গ্রন্থ :

                ১) পুরাকীর্তি সমীক্ষা - মেদিনীপুর  : তারাপদ সাঁতরা 

               ২) মেদিনীপুর জেলার প্রত্ন-সম্পদ : প্রণব রায়

                   *********************************

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে   বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।

 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।

 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Atchala Shitalananda temple, Harirampur, Daspur, Paschim Medinipur

  আটচালা শীতলানন্দ মন্দির, হরিরামপুর, দাসপুরপশ্চিম মেদিনীপুর

                 শ্যামল কুমার ঘোষ

             পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীন একটি গ্রাম হরিরামপুর। গ্রামে শীতলানন্দ শিবের মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। পাঁশকুড়া-ঘাটাল বাস রাস্তার একটি স্টপেজ বকুলতলা। সেখান থেকে নাড়াজোলগামী বাস রাস্তার উপরেই হরিরামপুর গ্রাম এবং মন্দির। বকুলতলা থেকে বাসে বা টোটোতে এই মন্দিরে যাওয়া যায়। 

          অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পশ্চিমমুখী মন্দিরটি আটচালা শৈলীর। গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা, একটি সামনে অর্থাৎ পশ্চিম দিকে এবং অপরটি দক্ষিণ দিকে। মন্দিরটির তিনটি খিলানের উপর প্রচুর টেরাকোটা আছে। টেরাকোটার বিষয় : রামরাবণের যুদ্ধ, রামরাজা, সুপার্শ্ব কর্তৃক রাবণের রথকে গেলার চেষ্টা, রামের হরধনুভঙ্গ, কৃষ্ণের কালীয়দমন, কৃষ্ণের মথুরাগমন দৃশ্য, অনন্তশয়ানে বিষ্ণু, কমলেকামিনীর পরিবর্ত হিসাবে গণেশজননী, মহিষাসুরমর্দিনী মূর্তি এবং শিবের কোলে গণেশ, পাশে পার্বতী, উপস্থিত অন্যান্য দেবতারা। উত্তর দিকের দেওয়ালে আছে পঙ্খের ফুলের সাজি হাতে এক দ্বারবর্তিনী। মন্দিরটিতে কোন প্রতিষ্ঠালিপি না থাকলেও স্থাপত্য বিচারে এটি উনিশ শতকের মধ্যভাগে নির্মিত বলে অনুমিত হয়। মন্দিরের সামনে টিনের চাল দেওয়া একটি আটচালা নাটমন্দির আছে। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।  

শিবের কোলে গণেশ, পাশে পার্বতী,
উপস্থিত অন্যান্য দেবতারা

শীতলানন্দ শিব মন্দির, হরিরামপুর 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

শিবের কোলে গণেশ, পাশে পার্বতী,
উপস্থিত অন্যান্য দেবতারা

সিংহল যাত্রা কালে ধনপতি ও তার পুত্র,
মাঝে কমলেকামিনীর পরিবর্ত হিসাবে গণেশজননী
 
মাঝের খিলানের উপরের কাজ

অনন্তশয়ানে বিষ্ণু ও অন্য চিত্র 

কৃষ্ণ লীলা 

কৃষ্ণের মথুরাগমন দৃশ্য

কৃষ্ণের কালীয়দমন

ডান দিকের খিলানের উপরের কাজ

সুপার্শ্ব কর্তৃক রাবণের রথকে গেলার চেষ্টা
ও অন্য দুটি চিত্র 

রামরাবণের যুদ্ধ

ফুলের সাজি হাতে এক দ্বারবর্তিনী

গর্ভগৃহের শিবলিঙ্গ 

               কী ভাবে যাবেন ?

             হাওড়া থেকে মেদিনীপুর গামী ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামুন। স্টেশনের কাছেই পাঁশকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে ঘাটাল গামী বাসে বকুলতলা স্টপেজে নামুন। সেখান থেকে নাড়াজোলগামী রাস্তায় বাসে হরিরামপুরের মন্দিরে যাওয়া যায়। হরিরামপুরের রাস্তার ধারেই মন্দির। 