পঞ্চরত্ন বৃন্দাবনচন্দ্র মন্দির, গোবরহাটি, মুর্শিদাবাদ
শ্যামল কুমার ঘোষ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত একটি গ্রাম গোবরহাটি। পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ রেলপথে কর্ণসুবর্ণ স্টেশনে নেমে টোটোতে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে শ্রীবৃন্দাবনচন্দ্রের পঞ্চরত্ন মন্দিরটি উল্লেখযোগ্য।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পশ্চিমমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। প্রতিটি শিখরের উপরিভাগ রেখদেউল ধরণের আড়াআড়িভাবে খাঁজকাটা। মন্দিরের সামনে ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট অলিন্দ। গৰ্ভগৃহে প্রবেশের দুটি দরজা, সামনে এবং দক্ষিণ দিকে। মন্দিরের সামনে তিন থাক গোলাকার সিঁড়ি। সামনের দেওয়ালে 'টেরাকোটা'-অলংকরণ আছে। তবে এই 'টেরাকোটা' উন্নত মানের নয়। 'টেরাকোটা'র বিষয় : ফুল, লতাপাতা, পাখি, হরিণ ইত্যাদি। প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় যে মন্দিরটি ১৬৯৪ শকাব্দে ( ১৭৭২ খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা ব্রজমোহন দাস। মন্দিরটি কয়েক বার সংস্কার করা হয়েছে। গর্ভগৃহে শ্রীবৃন্দাবনচন্দ্র ও শ্রীরাধিকা বিগ্রহ নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৫.০৩.২০২০
 |
| বৃন্দাবনচন্দ্র মন্দির, ভট্টবাটি |
 |
| মন্দিরের সামনের বিন্যাস |
 |
| মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
 |
| বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
| মাঝের খিলানের উপরের কাজ |
 |
| ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
| কুলুঙ্গির কাজ - ১ |
 |
| কুলুঙ্গির কাজ - ২ |
 |
| কুলুঙ্গির কাজ - ৩ |
 |
| কুলুঙ্গির কাজ - ৪ |
 |
| কুলুঙ্গির কাজ - ৫ |
 |
| প্রতিষ্ঠাফলক ও সংস্কারফলক |
 |
| প্রতিষ্ঠাফলক |
 |
| এক দিকের কৌণিক ভাস্কর্য |
 |
| মন্দিরের শিখর |
সহায়ক গ্রন্থ :
১) বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য : প্রণব রায়
----------------------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।
আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।
অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।
প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
---------------------------------------------------------
আমার WhatsApp no. 8961961262. প্রয়োজনে WhatsApp করতে পারেন।