Bishnu Mandir Gopalbera khandaghosh Purba Bardhaman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bishnu Mandir Gopalbera khandaghosh Purba Bardhaman লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

Bishnu Temple, Gopalbera, Khandaghosh, Purba Bardhaman


বিষ্ণু  মন্দির,  গোপালবেড়া,  খণ্ডঘোষ,  পূর্ব  বর্ধমান


                    শ্যামল  কুমার  ঘোষ 


            পূর্ব  বর্ধমান  জেলার  খণ্ডঘোষ  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  গোপালবেড়া।  গ্রামে  স্থানীয়  তা  পরিবারের  বিষ্ণু  মন্দিরটি   উল্লেখযোগ্য।  এই  মন্দিরে  যেতে  হলে  বাসে  বর্ধমান-আরামবাগ  বাস  রাস্তায়  দীঘির  কোণে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  মন্দিরে  পৌঁছে  যান।      

            সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  অলিন্দযুক্ত  ও  বাংলা  আটচালা  শৈলীর  মন্দির।  মন্দিরটি  উত্তরমুখী।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  তাই  মন্দির  নির্মাণের  সঠিক  সময়  বলা  যাবে  না।  মন্দিরের  সামনের  দেওয়াল  জুড়ে   'টেরাকোটা'  অলংকরণ  আছে।  দক্ষিণ  ও  পূর্ব  দিকের  দেওয়ালেও  কয়েকটি  করে  'টেরাকোটা'  ফলক  লক্ষ্য  করা  যায়।  এই  মন্দিরটি  অজয়  বাবুর ( অজয় কোনার )  পোস্টে  প্রথম  দেখেছিলাম।  তাঁকে  ধন্যবাদ।  মন্দিরের  খিলানের  উপরের  টেরাকোটা  ফলকগুলি  একটু  অন্য  রকম।  পিছনের  দিকের  দুটি  কোনাচে  দুটি  মিথুন  মূর্তি  আছে।  মন্দিরের  কোনাচে  মিথুন  মূর্তি  আমি  আগে  দেখিনি।  মন্দিরের  গর্ভগৃহে  শ্রীশ্রী বিষ্ণু  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।       

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৮    
গোপালবেড়ার বিষ্ণু মন্দিরের একটি 'টেরাকোটা' কাজ 

বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( পশ্চিম দিক থেকে তোলা )

বিষ্ণু মন্দির, গোপালবেড়া ( সামনে থেকে তোলা )

মন্দিরের সামনের বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

বাঁ দিকের খিলানের উপরের  বাঁ  প্রান্তের কাজ 

বাঁ ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ  

মাঝের ও ডান দিকের খিলানের উপরের মাঝের কাজ 

বড় করে 

ডান দিকের খিলানের উপরের  ডান প্রান্তের কাজ

কুলুঙ্গির মধ্যের কাজ - ১

কুলুঙ্গির মধ্যের কাজ - ২

কুলুঙ্গির মধ্যের কাজ - ৩

কুলুঙ্গির মধ্যের কাজ - ৪

কুলুঙ্গির মধ্যের কাজ - ৫

কুলুঙ্গির মধ্যের কাজ - ৬

কুলুঙ্গির মধ্যের কাজ - ৭

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ১

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ২

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৩

বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৪

স্তম্ভের কাজ - ১

স্তম্ভের কাজ - ২

স্তম্ভের কাজ - ৩

সামনের  দেওয়ালের বাঁ দিকের কোনাচ 

সামনের  দেওয়ালের ডান দিকের কোনাচ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ ( বড় করে )

পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ১

পিছনে দিকের কোনাচের মিথুন মূর্তি - ২

পিছনের দেওয়ালের টেরাকোটা কাজ 
            
           -------------------------

গ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।