বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Cluster of four Charchala Shib temples, Uchkaran, Birbhum

 

        চারটি  চারচালা  শিব  মন্দিরের  গুচ্ছ,  উচকরণ,  বীরভূম

                          শ্যামল  কুমার  ঘোষ

            বীরভূম  জেলার  নানুর  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  উচকরণ।  গ্রামে  সরখেল  পরিবারের  গৃহের  সামনে  চারটি  চারচালা  শিব  মন্দির  উল্লেখযোগ্য।  

            অল্প  উঁচু  এবং  একই  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পশ্চিমমুখী  মন্দির  চারটি  চারচালা  শৈলীর।  প্রতিটি  মন্দিরের  একটি  করে  প্রবেশদ্বার,  সামনে।  কোন  অলিন্দ  নেই।  ১১৭৫  বঙ্গাব্দে  অর্থাৎ  ১৭৬৮  খ্রিস্টাব্দে  মন্দিরগুলি  প্রতিষ্ঠিত  হয়।  একটি  মন্দিরের  গায়ে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  প্রতিটি  মন্দিরের  সামনের  দেওয়ালে  টেরাকোটার  অলঙ্করণ  আছে।  কিন্তু  রাসায়নিক  রঙের  প্রলেপে  টেরাকোটার  অলংকরণ  আজ  অনেকটাই  ম্লান।  মন্দিরগুলিতে  রামরাবণের  যুদ্ধ,  রাজসভায়  রামচন্দ্র,  দশাবতার,  কৃষ্ণলীলা,  দ্বিভুজা  মহিষাসুরমর্দিনী,  কালী,  হর-গৌরী,  হরি-হর,  রাম-লক্ষ্মণ-সীতা,  পাশা খেলা,   সুর্পনখার নাসিকা ছেদন,  ষড়ভুজ গৌরাঙ্গ,  শিব পূজা,  তকলিতে সুতো কাটা,  হুঁকাতে তামাক সেবন,  নারদ,  ব্রহ্মা  ও  বিষ্ণু  ইত্যাদি  টেরাকোটা  ফলকে  উৎকীর্ণ।  গর্ভগৃহের  শিবলিঙ্গগুলি  নিত্য  পূজিত।  

দুই কালী 

চারটি মন্দিরের গুচ্ছ, উচকরণ, বীরভূম  

১ম মন্দিরের খিলানের উপরের  কাজ 

২য় মন্দিরের খিলানের উপরের  কাজ

৩য় মন্দিরের খিলানের উপরের  কাজ
( লঙ্কা যুদ্ধ, রাম-লক্ষ্মণের পিছনে বিভীষণ )

৪ র্থ মন্দিরের খিলানের উপরের  কাজ

কৌণিক ভাস্কর্য - ১
(শিব পূজা ) 

কৌণিক ভাস্কর্য - ২
( তকলিতে সুতো কাটা ) 

কৌণিক ভাস্কর্য - ৩
( ভায়লা - ১ )

কৌণিক ভাস্কর্য - ৪
( ভায়লা - ২ )

কৌণিক ভাস্কর্য - ৫
( হুঁকাতে তামাক সেবন
 )

কৌণিক ভাস্কর্য - ৬
( মা ও শিশু )

কৌণিক ভাস্কর্য - ৭
( মকরবাহিনী গঙ্গা )

দুই কালী

কালী

দ্বিভুজা মহিষাসুরমর্দিনী  

বরবধূর পাশাখেলা 

কুলুঙ্গির কাজ - ১
(রাম-লক্ষ্মণ-সীতা, পাশা খেলা ও
সুর্পনখার নাসিকা ছেদন )

কুলুঙ্গির কাজ - ২
( নারদ, ব্রহ্মা ও বিষ্ণু )

কুলুঙ্গির কাজ - ৩
( হর-গৌরী, হরি-হর ও
ষড়ভুজ গৌরাঙ্গ )

কুলুঙ্গির কাজ - ৪
( হর-গৌরী ও হরি-হর )

রামসীতা ও অন্যান্য চিত্র 

ভার বাহক ও সূক্ষ্ম কাজ 

প্রতিষ্ঠাফলক ও রাধাকৃষ্ণ 


          কলকাতা  থেকে  কী  ভাবে  যাবেন ?

            কলকাতা   থেকে  ট্রেনে  বোলপুর-শান্তিনিকেতন।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  উঠে  বালিগুনি  স্টপেজে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  উচকরণের  মন্দির।  নানুর  থেকেও  টোটোতে  উচকরণ  যেতে  পারেন। 

 সহায়ক  গ্রন্থ :

               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী                        

 --------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।                         বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।



 

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন