তিনটি টেরাকোটা মন্দির, সন্তোষপুর, ইলামবাজার, বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার ইলামবাজার মহকুমা ও ব্লকের অধীন একটি গ্রাম সন্তোষপুর। গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত, পাশাপাশি অবস্থিত তিনটি মন্দির উল্লেখযোগ্য।
প্রায় ভূমি সমতলে অবস্থিত ও একই ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত মন্দির তিনটি পূর্বমুখী। প্রতিটি মন্দিরের একটি করে প্রবেশদ্বার, সামনে। মাঝের মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। এর দুপাশে আছে দুটি রেখ দেউল। মন্দির তিনটির সামনের খিলানের উপর সুন্দর সুন্দর টেরাকোটার কাজ আছে। বাঁ দিকের দেউলটিতে সিংহাসনে উপবিষ্ট রামসীতা মূর্তি দেখা যায়। সঙ্গে হনুমান-জাম্বুবান ও অন্যদের লক্ষ্য করা যায়। মাঝের পঞ্চরত্ন মন্দিরটির টেরাকোটার বিষয় : সপরিবারে দুর্গা, কালী ইত্যাদি। ডান দিকের দেউলটির টেরাকোটার বিষয় : শিবের বিয়ে। বিয়েতে অনেককে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করতে দেখা যায়। মন্দিরগুলির আশু সংস্কার করা দরকার। মাঝের পঞ্চরত্ন মন্দিরটিতে আগে বিষ্ণু মূর্তি পূজিত হতেন। মূর্তিটি চুরি যাওয়ার পর মন্দিরটি এখন পরিত্যক্ত। দু পাশের দেউল দুটিতে শিবলিঙ্গ নিত্য পূজিত হন।
 |
| শিবের বিয়ে |
 |
| তিনটি মন্দির, সন্তোষপুর, বীরভূম |
 |
তিনটি মন্দির, সন্তোষপুর, বীরভূম ( পিছন থেকে তোলা ) |
 |
| বাঁ দিকের দেউলের খিলানের উপরের কাজ |
 |
| সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
 |
| মাঝের পঞ্চরত্ন মন্দিরের খিলানের উপরের কাজ |
 |
| সপরিবারে দুর্গা |
 |
| কালী |
 |
| ডান দিকের দেউলের খিলানের উপরের কাজ |
 |
| শিবের বিয়ে |
কলকাতা থেকে কী ভাবে যাবেন ? কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে জয়দেব-কেঁদুলি। সেখান থেকে টোটোতে সন্তোষপুরের মন্দির।
-------------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।
বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।
আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না, বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।
অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
সম্প্রতি প্রকাশনী থেকে বইটি জন্য 'রজতকলম ২০২৬' পুরস্কারে সম্মানিত হয়েছে।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।
প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9836382920 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।