শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

Sridhar Temple, Basu Para, Bishnupur, Bankura


শ্রীধর  মন্দির,  বসু  পাড়া,  বিষ্ণুপুর,  বাঁকুড়া 

শ্যামল  কুমার  ঘোষ 

            বিষ্ণুপুরের  বসুপাড়ায়  অবস্থিত  শ্রীধর  মন্দিরটি  স্থানীয়  বসু  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত।  এটির  নির্মাণের  সঙ্গে  মল্লরাজাদের  কোন  সম্পর্ক  নেই।  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী  ও  নবরত্ন  শৈলীর।  দৈর্ঘ্যে-প্রস্থে  ৫.৩  মিটার  ও  উচ্চতায়  ১০.৪  মিটার।  ত্রিখিলান  দালান  পূর্ব,  উত্তর  ও  দক্ষিণে  নিবদ্ধ।  দেবালয়ে  কোন  প্রতিষ্ঠাফলক  না  থাকায়  প্রতিষ্ঠাকাল  সঠিক  ভাবে  বলা  যায়  না।  তবে  'টেরাকোটা'  শৈলী  দেখে  এটিকে    খ্রিষ্টীয়  উনিশ  শতকের  প্রথম  দিকের  বলে  মনে  হয়।  টেরাকোটা'-অলংকরণগুলি  কেবল  পূর্ব  দিকের  দেওয়ালে  আছে।  'টেরাকোটা'র  বিষয় :  কৃষ্ণলীলা,  রামায়ণ-মহাভারতের  কাহিনী,  পৌরাণিক  ও  সামাজিক  দৃশ্য।  মন্দিরের  কিছু  কিছু  ফলক  নষ্ট  হয়ে  যাওয়ায়  নতুন  ফলক  লাগানো  হয়েছে।  গর্ভগৃহে  শ্রীধর  ( শালগ্রাম  শিলা )  নিত্য  পূজিত। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.০৭.২০১৯

শ্রীধর মন্দির, বিষ্ণুপুর 

মন্দিরের সামনের বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

বড় করে 

ডান দিকের খিলানের উপরের কাজ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৩

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৪

'টেরাকোটা' চিত্র - ১

'টেরাকোটা' চিত্র - ২

'টেরাকোটা' চিত্র - ৩

'টেরাকোটা' চিত্র - ৪

'টেরাকোটা' চিত্র - ৫

'টেরাকোটা' চিত্র - ৬

কৃষ্ণ-রাধিকা ও অন্য দুটি চিত্র 

শিব, নারদ ও অন্য চিত্র 

চতুর্মুখ ব্রহ্মা ও অন্য চিত্র 

সূর্য ও অন্য চিত্র 

নৃত্যের তালে তালে 

গজেন্দ্র মোক্ষ ও অন্যান্য চিত্র 

ভারবাহক 

নারদ ও দেবী কমলা 

দেবী সরস্বতী ও অন্য চিত্র 

গরুড়বাহন বিষ্ণু ও অন্য চিত্র 

অনন্তশায়ী বিষ্ণু ও অন্য চিত্র 

যম ও সমুদ্র মন্থন   

জগন্নাথ-বলরাম-সুভদ্রা 

  সহায়ক  গ্রন্থ :
             ১)  বাঁকুড়া  জেলার  পুরাকীর্তি : অমিয়কুমার বন্দোপাধ্যায়  


           -------------------------------------------

অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন