শ্রীশ্রী রাধাবল্লভ জিউ মন্দির, চাকফেরা গোস্বামী বাড়ি , শান্তিপুর, নদিয়া
শ্যামল কুমার ঘোষ
বৈষ্ণব কুলতিলক শ্রীঅদ্বৈতাচার্যের পুত্র বলরাম মিশ্রের কৃতি সন্তান মথুরেশ গোস্বামীর ( চক্রবর্তী ) কনিষ্ট পুত্র রামেশ্বর গোস্বামী ( চক্রবর্তী )-র বংশধরেরা চাকফেরা গোস্বামী বাড়ি নামে পরিচিত। এই বাড়ি সীতানাথের বাড়ি নামেও পরিচিত। রামেশ্বর-প্রতিষ্ঠিত রাধাবল্লভ ( রাধা কৃষ্ণ ) বিগ্রহ তিন খিলান বিশিষ্ট এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। মন্দিরে রাধাবল্লভ বিগ্রহ ছাড়াও গৌর-নিতাই ও সীতানাথ-সীতাবুড়ীর মূর্তি আছে। মূল মন্দির ছাড়াও এই গোস্বামী বাড়িতে একটি রাসমন্দির ও একটি নাটমন্দির আছে। তা ছাড়া বাড়ির বাইরে, কিছুটা দূরে একটি দোলমঞ্চও আছে। এই বাড়িতে রাসের সময় 'রাসমণ্ডল'-এর মত রাধাবল্লভ বিগ্রহকে মধ্যস্থলে রেখে, এক গোলাকার কাঠের চাকার প্রান্তে স্থাপিত জোড়ায় জোড়ায় গোপগোপিনী মূর্তি পরস্পরের হাত ধরে ঘুরতে থাকেন বলে এই বাড়ির নাম হয় 'চাকাফেরা' বা 'চাকফেরা'।
২. রাসোৎসব - ২০১৫ উপলক্ষে শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতি কর্তৃক প্রকাশিত পুস্তিকা
৩. পশ্চিমবঙ্গ ভ্রমণ ও দর্শন : ভূপতিরঞ্জন দাস
--------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন