Shridhar Jiu Mandir Jamna Paschim Medinipur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Shridhar Jiu Mandir Jamna Paschim Medinipur লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯

Shridhar Jiu Temple, Jamna, Paschim Medinipur


শ্রীধর  জিউর  মন্দির,  জামনা , পশ্চিম  মেদিনীপুর 

শ্যামল  কুমার  ঘোষ 

            পশ্চিম  মেদিনীপুর  জেলার  পিংলা  থানার  অধীন  একটি  গ্রাম  জামনা।  হাওড়া-মেদিনীপুর  রেলপথে  বালিচক  স্টেশন  থেকে  পটাশপুরের  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়  গ্রামে  দিন্দা দিণ্ডা ) পরিবারের  প্রতিষ্ঠিত  শ্রীধর  জিউ'র  মন্দিরটি  উল্লেখযোগ্য। 

            প্রায়  ভূমি  সমতলে  অবস্থিত  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  মন্দিরটি  দক্ষিণমুখী,   ত্রিখিলান  প্রবেশপথ  বিশিষ্ট  ও  পঞ্চরত্ন  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে   প্রবেশের  দুটি দরজা,  একটি  দক্ষিণ  দিকে,  অপরটি  পূর্ব  দিকে।  মন্দিরের  সামনের  দেওয়ালের  তিনটি  খিলানের  উপরে,  দুই  প্রান্তের  এক  সারি  করে  কুলুঙ্গির  মধ্যে  এবং  বাঁকানো  কার্নিসের  নিচের  দুই  সারি  কুলুঙ্গির  মধ্যে  'টেরাকোটা'র  ফলক  আছে।  গর্ভগৃহের  সামনের  দিকের  দরজার  দুপাশে  'বাতায়নবর্তিনী',  দ্বারপাল,  ব্রহ্মা  ও  গরুড়  ইত্যাদি  মূর্তি  দেখা  যায়।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  ২০১৬  সালে  মন্দিরটির  সম্যক্  সংস্কার  করা  হয়।  মন্দিরে  শ্রীধর  জিউ  ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।   

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৬.০১.২০১৯ 


শ্রীধর মন্দির, জামনা 

মন্দিরের শিখর 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ১

কুলুঙ্গির ভিতরের কাজ - ২

কুলুঙ্গির ভিতরের কাজ - ৩

বাঁ দিকের কোনাচ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৪

মহিষমর্দিনী মূর্তি 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৫

কুলুঙ্গির ভিতরের কাজ - ৬

ডান দিকের কোনাচ 

কুলুঙ্গির ভিতরের কাজ - ৭

কুলুঙ্গির ভিতরের কাজ - ৮

কুলুঙ্গির ভিতরের কাজ - ৯

 ব্রহ্মা, 'বাতায়নবর্তিনী' ও গরুড় মূর্তি 

দ্বারপাল

দ্বারবর্তিনী

শ্রীধর জিউ  ( নারায়ণ  শিলা ) 

 
সহায়ক  গ্রন্থ : 
                 ১)  পুরাকীর্তি  সমীক্ষা :  মেদিনীপুর  ~  তারাপদ  সাঁতরা
                           ----------------------


অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে  বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।





 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।