Radhakanta Jiu Mandir Prem Chand Baral Street Kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Radhakanta Jiu Mandir Prem Chand Baral Street Kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

Radhakanta Jiu Thakurbari, Prem Chand Baral Street, Kolkata

 রাধাকান্ত  জিউ  ঠাকুরবাড়ি,  প্রেমচাঁদ  বড়াল  স্ট্রিট,  কলকাতা 

                         শ্যামল  কুমার  ঘোষ 

            কলকাতার  কলেজ  স্ট্রিট / পটলডাঙা  অঞ্চলের  ৫২/১, প্রেমচাঁদ  বড়াল  স্ট্রিটে  রাধাকান্ত  জিউ'র  মন্দির  অবস্থিত।

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  তিন-খিলানবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  মন্দিরটি  সমতলছাদবিশিষ্ট  একটি  দালান  শৈলীর  মন্দির।  মন্দিরের  সামনে  ফাঁকা  উঠান  এবং  তাকে  ঘিরে  চকমিলানো  অনেকগুলি  ঘর।  দোতালাতেও  নিচের  মত  চকমিলানো  ঘর  আছে।  ঠাকুরবাড়ির  বাইরের  দোতালায়  অনেক  গুলি  সুদৃশ্য  স্তম্ভ  আছে  এবং  দুটি  স্তম্ভের  মাঝে  মাঝে  কাঠের  'ঝিলমিল' ( Venetian  blind )  লাগানো  আছে।  বাড়ির  ভিতরেও  মোটা  মোটা  স্তম্ভ  দেখতে  পাওয়া  যায়।  মন্দিরের  খিলানের  এক  একটি  স্তম্ভ  'কলাগেছ্যা'  রীতির  গোল  ও  সরু  স্তম্ভগুচ্ছের  সমষ্টি।  মন্দিরের  সামনের  দেওয়ালের  উপরে  রাধাকৃষ্ণ,  গৌরাঙ্গ  ও  নিত্যানন্দ  মূর্তি  আছে। 

               মন্দির  ও  ঠাকুরবাড়িটি  প্রতিষ্ঠা  করেন  সিদ্ধেশ্বর  চন্দ্র  চন্দ্র।  এই  দেবায়তনের  বাইরের  দরজার  ডান  দিকের  দেওয়ালে  একটি  ফলক  আছে।  ফলকটি  শ্বেতপাথরের।  তবে  ফলকে  প্রতিষ্ঠাকাল  লেখা  না  থাকায়  ঠাকুরবাড়িটি  কবে  প্রতিষ্ঠা  হয়  তা  জানা  যায়  না।  গর্ভগৃহে  একটি  কাঠের  সিংহাসনে  রাধাকান্ত  জিউ  ও  রাধারানি  বিগ্রহ  নিত্য  পূজিত।  রাধাকান্ত  বিগ্রহ  কাল  পাথরের  এবং  রাধারানি  ধাতুময়ী।  নিত্য  পূজা  ছাড়াও  এই  ঠাকুরবাড়িতে  সারা  বছর  নানা  বৈষ্ণব  উৎসব  পালিত  হয়।  যেমন  জন্মাষ্টমী,  রাধাষ্টমী,  চাঁচর,  পঞ্চম  দোল,  রাসযাত্রা  ইত্যাদি।

রাধাকান্ত জিউ'র ঠাকুরবাড়ি, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা  

প্রতিষ্ঠাফলক 

রাধাকান্ত জিউ'র মন্দির, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা 

মন্দিরের সামনের বিন্যাস 

দেওয়ালের রাধাকৃষ্ণ মূর্তি 

গৌরাঙ্গ মূর্তি 

নিত্যানন্দ মূর্তি 

রাধাকান্ত ও রাধারানি বিগ্রহ, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, কলকাতা 

            কী  ভাবে  যাবেন ?
            কলকাতার  কলেজ  স্ট্রিটের  মেডিকেল  কলেজের  বিপরীত  দিকে  অবস্থিত  প্রেমচাঁদ  বড়াল  স্ট্রিট।  এই  রাস্তা  ধরে  বেশ  খানিকটা  গেলে  পড়বে  ৫২/১, প্রেমচাঁদ  বড়াল  স্ট্রিট।  এখানেই  রাধাকান্ত  জিউ'র  মন্দির।
                                                       
            কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 
                        কলকাতার  মন্দির                                           -----------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য — ৭৯৯ টাকা।




 প্রকাশনীতে বইটি সেরা বইয়ের সম্মান স্বর্ণকলম ২০২৫ পেয়েছে ।




অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল।

 বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন।

 আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে জন্মে, এমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না।

 অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 




 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের কাছে ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশনে ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।